বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী পুত্র, জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান, পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী হাত ধরে পিরোজপুরে সনাতন সম্প্রদায়েরর ১৫ জন ব্যাক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।শনিবার(২৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি এবং মরিচাল এলাকায় জামায়াত ইসলামীর পক্ষে গণসংযোগ করেন এবং মাসুদ সাঈদীর আহবানে সনাতন ধর্মাবলম্বীসহ অসংখ্য মানুষ তার হাতে জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।মাসুদ সাঈদীর হাতে জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণকারী সনাতন ধর্মাবলম্বীরা হলেন পিরোজপুর সদর উপজেলার কুন্ড সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমিরণ দাস, উত্তম কুন্ড , নিতাই কুন্ড, অচিন কুন্ড, সুনীল দাস, বানেশ্বর গ্রামের  কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি, শিকারপুর এলাকার সুকান্ত মিস্ত্রী, কদমতলা এলাকার রতন কুমার শীল, পালপাড়া এলাকার নিতাই মন্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা, রাজারহাট এলাকার জয়দেব মিত্র।সদর উপজেলার বানেশ্বরপুর গ্রামের কৃষ্ণ কুমার মাঝি জানান আমাদের কেউ কোন রকম জোর পূর্বক ছাড়াই আমরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে ফরম পূরণ করেছে। আমরা জামাতের সদস্য হতে চাই চাওয়া থেকেই আমরা ফরম পূরণ করেছি। পিরোজপুর সদর উপজেলার সমিরন দাস জানান অনেক অপেক্ষার পর আমরা নিজেরাই জামাতে ইসলামের ফরম পূরণ করেছি। আমরা জামাত ইসলাম পিরোজপুর পৌর শাখার সদস্য হতে চাই তাই ফরম পূরণ করেছে। শুনেছি দেখেছি জামাত ইসলাম মানুষের পাশে দাঁড়ায়। অন্যায় অত্যাচারের হাত থেকে বাঁচতে আমরা জামাতে ইসলামের পূরণ করেছি। জেলা জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক বলেন আমরা বিগত ১৭ বছর কোন কার্যক্রম করতে পারিনি বর্তমানে আমরা প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে গিয়েছি। আমরা পিরোজপুর জেলায় বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ফরম পূরণ করেছি। আজকে বিভিন্ন ইউনিয়নের ১৫ জন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা ফরম ফিলাপ করেছে।জেলায় কয়েক শতাধিক হিন্দু সম্প্রদায়ের ভাইরা ইতিমধ্যেই ফর্ম পূরণ করেছে এ সংখ্যা দিনে দিনে আরও বৃদ্ধি পাবে। জামাতে ইসলামী বাংলাদেশ একটি শান্তির দল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ফরম পূরণ করতে পারবে। স্বতঃস্ফূর্তভাবে হিন্দু সম্প্রদায়ের লোকেরা নিজেরাই পূরণ করেছে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। গণসংযোগকালে পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে আগে। সেই স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। যে স্বপ্ন নিয়ে লাখো মানুষ প্রাণ দিয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা কতটা সফল? বৈষম্য এখনো রয়েছে, বিচারহীনতার সংস্কৃতি আমাদের পিছিয়ে দিচ্ছে এবং ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রকে দুর্বল করছে। দূর্নীতি আমাদের সমাজ জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। সমাজ থেকে চাঁদাবাজি, লুটপাট, দূর্নীতি দূর করে একটি শোষন বৈষম্যহীন নীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। ৫ আগষ্টের বিজয় আমাদের পথ দেখিয়েছে। এখন প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সেই পথ ধরে এগিয়ে গিয়ে একটি প্রকৃত বৈষম্যহীন কল্যাণময় বাংলাদেশ গড়ে তোলা। গণসংযোগকালে পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর আমীর মাওলানা ইসহাক আলী ও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি সেক্রেটারীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অটোরিকশা চলবে নির্দিষ্ট রুটে, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক
অটোরিকশা চলবে নির্দিষ্ট রুটে, নিবন্ধন ও ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক

দেশে অটোরিকশা চলাচলে শৃঙ্খলা আনতে কঠোর নীতিমালা আসছে। এক্ষেত্রে নিবন্ধন ও চালকের ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। সড়কের শৃঙ্খলা Read more

লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫
লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে ‘এলিভাদোর গ্লোরিয়া’ নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও Read more

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল
ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম, সম্পাদক রাকিবুল

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ২০২৫-২৬ বছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কালাম মুহাম্মদকে Read more

মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
মার্কিন কোম্পানিকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস । বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস Read more

ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ শ্রমিকদলের সভাপতি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ শ্রমিকদলের সভাপতি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০ পিস ইয়াবাসহ ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি গোলাম রব্বানীকে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে তাকে মাদকের মামলায় গ্রেফতার Read more

আ.লীগ সরকার আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা
আ.লীগ সরকার আর্থিক খাত ধ্বংসের কিনারায় নিয়ে গেছে: অর্থ উপদেষ্টা

আওয়ামী লীগ সরকার আর্থিক খাতে নজিরবিহীন অপশাসনের মাধ্যমে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।সোমবার (০২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন