কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারি বিলের আওতায় দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপকে আরও ৫ কোটি ডলার ঋণসহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী এক বছর ধরে কিস্তিতে দেওয়া হবে এই ঋণ।ভারতের সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং ভারতে মালদ্বীপের দূতাবাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।প্রসঙ্গত, ট্রেজারি বিলের আওতায় ২০১৯ সালের মার্চ থেকে মালদ্বীপকে বেশ কয়েক দফায়ে ঋণ সহায়তা দিয়েছে ভারত। এই বিলের আওতায় যেসব সহায়তা দেওয়া হয়েছে, দীর্ঘ সময় নিয়ে সেসব শোধ করতে পারবে মালদ্বীপ এবং এই ঋণের বিপরীতে কোনো সুদও দিতে হবে না দেশটিকে।সোমবার এক বিবৃতিতে এসবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “মালদ্বীপ ভারতের গুরুত্বপূর্ণ উপকূলবর্তী প্রতিবেশী এবং ভারতের ‘প্রতিবেশী প্রথম’ ও ‘ভিশন মহাসাগর’ নীতির আওতায় মালদ্বীপকে বাৎসরিক ঋণ হিসেবে ৫ কোটি ডলার দিচ্ছে ভারতের সরকার “ভারতের মালদ্বীপ দূতাবাস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের কেন্দ্রীয় ব্যাংকের ট্রেজারি বিলের আওতায় বাৎসরিক হিসেবে ৫ কোটি ডলার ঋণ পেতে যাচ্ছে মালদ্বীপ। ঋণের এই অর্থ মালদ্বীপের অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে ব্যয় করা হবে।”মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খলিল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এক পোস্টে বলেছেন, “ভারতের এই সহায়তা মালদ্বীপ এবং ভারতের মধ্যকার গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি অনন্য উদাহারণ। আমরা মালদ্বীপের অর্থনীতিকে সংস্কারের মাধ্যমে আরও গতিশীল করার সিদ্ধান্ত নিয়েছি এবং এক্ষেত্রে এই অর্থ সহায়ক হবে।”প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপের প্রায় একমাত্র অর্থনৈতিক খাত পর্যটন। খাদ্য, ওষুধ, জ্বালানি থেকে শুরু করে প্রায় সব ধরনের পণ্য দেশটিকে আমদানি করতে হয়।ভারত মালদ্বীপকে গত বেশ কয়েক বছর ধরে আর্থিক ও পণ্য সহায়তা দিয়ে আসছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশিসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউতে এক বন্দুকধারীর গুলিতে এক বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। পরে Read more

চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী বুইশ্যা গ্রেপ্তার
চট্টগ্রামে অস্ত্রসহ সন্ত্রাসী বুইশ্যা গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম ওরফে বুইশ্যাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত Read more

উখিয়ায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩
উখিয়ায় ৩৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কক্সবাজার ৩৪-বিজিবির সদস্যরা। এ সময় তাদের হাতে Read more

মিরসরাইয়ে করোনায় সত্তরোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু
মিরসরাইয়ে করোনায় সত্তরোর্ধ্ব বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শফিউল ইসলাম (৭৫) নামের এক বয়োবৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জোরারগঞ্জ থানা এলাকার বাসিন্দা ছিলেন।সোমবার Read more

ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান
ঢাকার সাথে থাকতে কিশোরগঞ্জবাসীর স্মারকলিপি প্রদান

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রস্তাবিত বিভাগীয় প্রশাসনিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন