বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল (অব.) সরওয়ার জাহান নিজাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি এক কন্যাসন্তান ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।বিষয়টি নিশ্চিত করেন তার ভাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম। বিগত কয়েক বছর ধরেই নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন সাবেক এই নৌবাহিনী প্রধান।১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারায় সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন সরওয়ার জাহান। তিনি বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান (২০০৭ থেকে ২০০৯ সাল) এবং প্রথম ভাইস অ্যাডমিরাল ছিলেন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লালপুরে একইসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা ও মেয়ে
লালপুরে একইসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা ও মেয়ে

নাটোরের লালপুরে ঘটেছে এক হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণামূলক ঘটনা। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এক বাবা ও Read more

মোংলায় প্রকৌশলী হাবিবুল্লার অপসারণের দাবীতে মানববন্ধন
মোংলায় প্রকৌশলী হাবিবুল্লার অপসারণের দাবীতে মানববন্ধন

মোংলা নদী পারাপারে ঘাট ও পল্টুন নির্মাণ না করার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে, মোংলা Read more

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগেই অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে এমন আশা প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, Read more

Spinaura Casino Avis : bonus, paiements, mobile et sécurité pour les joueurs français
Spinaura Casino Avis : bonus, paiements, mobile et sécurité pour les joueurs français

Spinaura Casino Avis – Guide complet pour les joueurs français Spinaura Casino Avis : aperçu général Spinaura est un casino Read more

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত
খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত

মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন