‘স্বৈরতন্ত্র, পরিবারতন্ত্র, গডফাদারতন্ত্র ও মাফিয়াতন্ত্র- সবকিছুই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে’- এমন আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।শনিবার (১৯ জুলাই) দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার শহীদ দৌলত ময়দানে এক বিশাল সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এই দাবি জানান।নাহিদ ইসলাম বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে সংস্কার অপরিহার্য। কে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) বোঝে বা বোঝে না, সেই বিবেচনায় সংস্কার আটকে থাকবে না। জনগণ সংস্কার বোঝে, জনগণ সংস্কার চায়।’তিনি আরও বলেন, ‘জুলাই মাসেই আমাদের ঘোষণাপত্র দিতে হবে। ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জমায়েত হবো। জুলাই সনদ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।’সমাবেশে অতীত রাজনৈতিক বাস্তবতার কথা টেনে এনসিপি আহ্বায়ক বলেন, ‘গত ফ্যাসিস্ট শাসনামলে কক্সবাজার হয়ে উঠেছিল সন্ত্রাস ও মাদকের অভয়ারণ্য। সেখানে একের পর এক গডফাদারের উত্থান ঘটেছে। শেখ হাসিনার আমলেও ছোট ছোট গডফাদাররা নিয়ন্ত্রণে ছিল।’তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। এখন আর নতুন করে কোনো গডফাদারের উত্থান দেশের মানুষ বরদাশত করবে না। কক্সবাজারেও যদি কেউ নব্য গডফাদার হওয়ার চেষ্টা করে, তাহলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।’নির্বাচন ব্যবস্থার সংস্কারে পিআর পদ্ধতির গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘সংখ্যানুপাতিক পদ্ধতি চালু করতে হবে। উচ্চকক্ষে পিআর চালুর পাশাপাশি নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে। সংস্কার কোনো দলের বিরুদ্ধে নয়, বরং দেশের পক্ষে।’কক্সবাজারের ভৌগোলিক সম্ভাবনা নিয়েও বক্তব্য রাখেন এনসিপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত ভবিষ্যৎ এই বঙ্গোপসাগরকে ঘিরে। কক্সবাজারকে সমুদ্রশক্তির ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। জাতীয় নাগরিক পার্টি এই লক্ষ্যেই কাজ করছে।’তিনি আরও যোগ করেন, ‘আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, নতুন কক্সবাজার উপহার দিতে চাই। এ যাত্রায় কক্সবাজারবাসীকে আমাদের পাশে চাই।’ঘোষণা অনুযায়ী, শনিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা। পরে তারা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরি মাঠে এসে সমবেত হন।সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সচিব এসএম সুজা উদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।এনসিপি নেতাদের ভাষ্য, তাদের এই পদযাত্রা কেবল প্রতীকী নয়- এটি একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে অঙ্গীকার।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পানছড়িতে ভারী বর্ষণে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতি
পানছড়িতে ভারী বর্ষণে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কালানাল এলাকায় ভয়াবহ ভারী বর্ষণে এক মৎস্যচাষীর অর্ধকোটি টাকার মাছ ভেসে গিয়ে চরম ক্ষতির মুখে পড়েছেন। উপজেলার Read more

হোমনায় ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
হোমনায় ৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

 কুমিল্লার হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকার থেকে পলিথিন দ্বারা মোড়ানো তিনটি প্যাকেটে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার Read more

‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’— সাংবাদিককে হুমকি যুবদল নেতার
‘১৭ বছর পর কাজ পাইছি, তুই কেন সাইটে যাবি’— সাংবাদিককে হুমকি যুবদল নেতার

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমানকে হুমকি দিয়েছেন পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ Read more

লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের বিক্ষোভ
লক্ষ্মীপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষ্মীপুরের কমলনগরে নতুন করে এসএসসি পরীক্ষার কেন্দ্র নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট সরকারি মিল্লাত Read more

সৌদিতে অবৈধভাবে সমুদ্রে মাছ ধরার অপরাধে বাংলাদেশি গ্রেফতার
সৌদিতে অবৈধভাবে সমুদ্রে মাছ ধরার অপরাধে বাংলাদেশি গ্রেফতার

সৌদিআরবের আসির অঞ্চলের আল-কাহমাহের এলাকার সমুদ্রে কোনো অনুমতি ছাড়াই মাছ ধরার মাধ্যমে সৌদির সামুদ্রিক সুরক্ষা বিধিমালা লঙ্ঘনের জন্য এক বাংলাদেশি Read more

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন দমন কমিশন (দুদক)। শেয়ারবাজারে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন