নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত ঐতিহ্যবাহী মাধবদী বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে প্রায় অর্ধশতাধিক দোকান। একটি দোকান থেকে মুহূর্তের মধ্যেই পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।শুক্রবার (০৪ জুলাই) ভোর ৫টার দিকে মাধবদী বাজারের মুড়িপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দেয়া তথ্য মতে, আজ ভোর ৫টার দিকে মুড়িপট্টির একটি স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের কয়েকটি স্বর্ণের দোকান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এসে স্থানীয়দের সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।পরে আগুন বাড়তে থাকলে নরসিংদী ও পলাশ ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এতে যুক্ত হয়। দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আগুনে স্বর্ণ, ইলেকট্রিক, মুদি, হার্ডওয়্যার, প্লাস্টিক ও স্যানিটারি মালামালের দোকানসহ প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে যায়।আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দোকানের ধ্বংসস্তূপ থেকে পোড়া মালামাল উদ্ধারের চেষ্টা করেন। এ সময় সর্বস্ব হারিয়ে অনেক ব্যবসায়ীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, প্রায় কোটি টাকার মাল আগুনে পুড়ে গেছে।নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, ‘একটি স্বর্ণের দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট
মেসিকে নিয়ে স্ত্রী রোকুজ্জোর আবেগঘন পোস্ট

আর্জেন্টিনার মাটিতে সম্ভবত শেষবারের মতো জাতীয় দলের জার্সিতে খেলেছেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচজুড়ে আবহ ছিল অন্যরকম। দলের ৩-০ Read more

যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড
যশোরে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

যশোরে মাদক মামলায় এক কারবারিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (০৪ আগস্ট) বিশেষ দায়রা জজ এসএম Read more

রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র
রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন Read more

গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি
গাজায় হামাসের শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ার নিহত: নেতানিয়াহুর দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের গাজা শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ার নিহত হয়েছেন। বুধবার ইসরায়েলি পার্লামেন্ট Read more

টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার
টয়লেটের ট্যাংকি থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির মধ্য থেকে এক যুবকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন