ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যে যুক্তরাষ্ট্রের হাতে আটক হতে যাচ্ছেন, সেই ঘোষণা আসার আগেই বিষয়টি নিয়ে বড় অঙ্কের বাজি ধরেছিলেন এক ব্যক্তি। আর তাতেই কপাল খুলেছে তার। জিতে নিয়েছেন প্রায় সাড়ে ৪ লাখ ডলারের বেশি। আনুষ্ঠানিক ঘোষণার ঠিক আগমুহূর্তে এমন বাজিমাতের ঘটনায় প্রশ্ন উঠেছে—যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের খবর কি তবে আগেই ফাঁস হয়েছিল?’পলি মার্কেট’ নামের একটি ক্রিপ্টোকারেন্সি-ভিত্তিক প্ল্যাটফর্মে এই বাজি ধরা হয়েছিল। বাজির বিষয় ছিল, জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই কি ক্ষমতা হারাবেন মাদুরো? গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে আটকের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই ওই প্ল্যাটফর্মে বাজির দর অস্বাভাবিকভাবে বাড়তে শুরু করে।সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট নিয়ে। মাত্র গত মাসেই প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়া ওই অ্যাকাউন্ট থেকে চারটি বাজি ধরা হয় এবং সব কটিই ছিল ভেনেজুয়েলা কেন্দ্রিক। ওই ব্যক্তি ৩২ হাজার ৫৩৭ ডলার বাজি ধরে ৪ লাখ ৩৬ হাজার ডলারের বেশি মুনাফা করেছেন। বাজি ধরা ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। অ্যাকাউন্টটি বেনামি এবং ব্লকচেইন আইডেন্টিফায়ারের মাধ্যমে পরিচালিত।পলি মার্কেটের তথ্য বলছে, ২ জানুয়ারি শুক্রবার বিকেলেও বাজিকরদের ধারণা ছিল, মাদুরোর ক্ষমতা ছাড়ার সম্ভাবনা মাত্র সাড়ে ৬ শতাংশ। কিন্তু মধ্যরাতের আগেই তা বেড়ে ১১ শতাংশে পৌঁছায়। ৩ জানুয়ারি ভোরের দিকে হঠাৎ করেই এই হার লাফিয়ে বাড়তে থাকে। এর ঠিক পরপরই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরোকে আটকের কথা জানান।ট্রাম্পের ঘোষণার ঠিক আগমুহূর্তে বাজির দরে এমন নাটকীয় পরিবর্তন ‘ইনসাইডার ট্রেডিং’ বা গোপন তথ্যের ভিত্তিতে সুবিধা নেওয়ার সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও পলি মার্কেট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।শুধু ওই একজনই নন, পলি মার্কেটের আরও কয়েকজন ব্যবহারকারী মাদুরো আটক হওয়ার বাজি ধরে হাজার হাজার ডলার আয় করেছেন। বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদেরও নজরে এসেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুরির অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছেন ড. ইউনূস
চুরির অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছেন ড. ইউনূস

চুরি যাওয়া অর্থ ফিরিয়ে আনার জন্য শ্রীলঙ্কার সহায়তা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (৪ এপ্রিল) ব্যাংককে বিমসটেক Read more

মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার

সরকার মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা Read more

ঈদযাত্রা: ২ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ
ঈদযাত্রা: ২ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ২ জুন ভ্রমণ করতে চান Read more

আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করায় জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে ছাত্র-জনতা।রোববার (১১ মে) বেলা সাড়ে ১১টায় শহরের Read more

পর্তুগালে প্রথমবারের মতো ফিলিস্তিনের দূতাবাস চালু
পর্তুগালে প্রথমবারের মতো ফিলিস্তিনের দূতাবাস চালু

পর্তুগালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) লিসবনের একটি আনুষ্ঠানিক ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দূতাবাসের Read more

সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা
সিরাজগঞ্জে একজনকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় নওগা ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সায়দার আলী (৫০) নামের ১জনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ।  ঘটনাটি ঘটেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন