মাদারীপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বৌলগ্রামে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় একঘন্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রাজৈরের টেকেরহাট থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে একটি লোকাল পরিবহনের যাত্রীবাহী বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের বৌলগ্রাম এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত হন অন্তত ১০ জন। তাদেরকে উদ্ধার করে ভর্তি করা হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ফরিদপুর মেডিকেলে। দুর্ঘটনার পর মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ের কফিনের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
মায়ের কফিনের পাশে কুরআন তেলাওয়াত করছেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ বর্তমানে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ Read more

গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ
গৌরনদীতে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের প্রবাসী স্ত্রী (২৫) কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তার উপর হামলা চালিয়েছে এনাম তালুকদার নামে এক Read more

‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা
‎রায়পুরে জেলেদের ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম, ক্ষুব্ধ জেলেরা

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নম্বর উত্তর চরবংশি ইউনিয়নে জেলেদের ভিজিএফ াওচাল) বিতরণে  ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার (৩১ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে Read more

কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠনের ঘোষণা দিলো ইরান
কানাডার নৌবাহিনীকে সন্ত্রাসী সংগঠনের ঘোষণা দিলো ইরান

কানাডার নৌবাহিনী রয়্যাল কানাডিয়ান নেভিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে ইরান। গত বছর ইরানের বিপ্লবী গার্ডস বাহিনী আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন Read more

বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের
বরিশালে হাসনাত ও সার্জিসকে অবাঞ্ছিত ঘোষণা কারিগরি শিক্ষার্থীদের

সারাদেশের ন্যায় ৭ দফা দাবিতে বরিশালেও ব্লকেড কর্মসূচি করেছে কারিগরি ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। পরে মহাসড়ক অবরোধ করে স্লোগানে স্লোগানে নিজেদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন