মাদারীপুরের রাজৈর উপজেলায় দুটি অতিথি পাখি হত্যার অভিযোগে মো. রানা (৩০) নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাজৈর উপজেলা ভূমি অফিসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।দণ্ডপ্রাপ্ত মো. রানা রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের উত্তর হোসেনপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত তারা মিয়া শেখের ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। অভিযানে থানা পুলিশের সহায়তায় উত্তর হোসেনপুর এলাকায় কয়েকটি অবৈধ ড্রেজার পাইপ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।অভিযান শেষে একই এলাকায় অতিথি পাখি হত্যার ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে ওই যুবককে আটক করা হয়। এ সময় জবাই করা ও রক্তাক্ত অবস্থায় দুটি শামুকখোল পাখি উদ্ধার করা হয়। পরে তাকে রাজৈর উপজেলা ভূমি অফিসে নেওয়া হয়।প্রাথমিক তদন্তে পাখি হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৩৮ ধারায় মো. রানাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশির বলেন, “বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম
তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক  মো. নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়া সফর করবেন। তার এ সফরের সার্বিক Read more

ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে ফিফা ও উয়েফাতে চিঠি
ইসরায়েলকে নিষিদ্ধের দাবিতে ফিফা ও উয়েফাতে চিঠি

গাজায় চলমান যুদ্ধ এবং মানবিক বিপর্যয়ের প্রতিবাদে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তুরস্ক। উয়েফার সদস্য দেশগুলোর মধ্যে Read more

জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় জ্বালানি তেল ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। Read more

ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড
ওসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক: মেডিকেল বোর্ড

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন