মাদক সম্পৃক্ততার অভিযোগে মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ও সাটুরিয়া উপজেলা শাখার সভাপতি রাহা মাহমুদা পলিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ শহরের জয়রা এলাকা থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম।ডিপার্টমেন্ট অব ড্রাগ কন্ট্রোল (ডিএনসি) সূত্রে জানা গেছে, জয়রা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি রাহা মাহমুদা পলিকে মাদকসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে খবর দেন। খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেন। জব্দ করা মাদকের সঙ্গে তাঁর সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।উপপরিচালক শেখ মুহাম্মদ খালেদুল করিম জানান, জিজ্ঞাসাবাদে মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তাঁকে ফাঁসানোর উদ্দেশে অন্য কেউ মাদক রেখেছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টেম্বর মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাহা মাহমুদা পলিকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। তাঁর বিরুদ্ধে জমি দখল, মাদক সেবন ও ব্যবসা এবং প্রতিবেশীদের ওপর নির্যাতনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত এ-১ সিট
বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত এ-১ সিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২-এ বিশেষভাবে এ-১ সিট বরাদ্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় (লন্ডন Read more

দেশে একদিনে আরও ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত
দেশে একদিনে আরও ২৩৪ জনের ডেঙ্গু শনাক্ত

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ের মধ্যে কেউ মারা যায়নি। এদের Read more

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৭ জুন

আগামী ৭ জুন থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত Read more

বাঘাইছড়িতে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ
বাঘাইছড়িতে মৎস্যজীবীদের মাঝে ছাগল বিতরণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচির অধীনে ২০২৪-২০২৫ অর্থ বছরের নিবন্ধিত মৎসজীবীদের মাঝে উপকরণ Read more

ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়
ধামইরহাটে হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

নওগাঁর ধামইরহাটে চাকরি জীবনের শেষদিনে এসে এক প্রধান শিক্ষককে হাতির পিঠে চড়ে রাজকীয় বিদায় দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা। সুসজ্জিতভাবে সাজানো একটি Read more

ভারতের হিমাচলে পাহাড়ের পাথর খসে চাপা পড়ে নিহত ১৫
ভারতের হিমাচলে পাহাড়ের পাথর খসে চাপা পড়ে নিহত ১৫

ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে পাথর খসে পড়ে একটি বাসের ওপর পড়েছে। এতে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন