পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক পৌঁছে দিতে এসে গ্রেফতার হয়েছে মা-ছেলে। শনিবার (৩ মে) পামুলি ইউনিয়নের খগেরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার আউলিয়াপুর ইউনিয়নের হিরু মিয়ার স্ত্রী শিরিন আক্তার ও তাদের ছেলে খাদেমুল ইসলাম বাবু।পুলিশ সূত্র জানায়, দীর্ঘ দিন থেকে গ্রেফতার মা-ছেলে পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলা থেকে দেবীগঞ্জে এসে বিভিন্ন এলাকায় টাপেন্ডাটল ট্যাবলেট পৌঁছে দিত। শনিবার সন্ধায় সাড়ে ৬টায় একই উদ্দেশ্যে পামুলি ইউনিয়নের খগেরহাট থেকে সাদ্দামের মোড় যাওয়ার রাস্তায় অবস্থানকালে পুলিশ তাদের গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে ৪০ পিস টাপেণ্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়।দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা বলেন, গ্রেফতার খাদেমুলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা ছিল। আজ একসাথে মাদকসহ মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্মস্থলে ফেরা মানুষের চাপ: ত্রিশালে যানজট নিরসনে তৎপর প্রশাসন
কর্মস্থলে ফেরা মানুষের চাপ: ত্রিশালে যানজট নিরসনে তৎপর প্রশাসন

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে নাড়ির টান ছেড়ে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল Read more

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আজ রাষ্ট্রীয় শোক
‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আজ রাষ্ট্রীয় শোক

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষ্যে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে Read more

সড়ক পথে যাত্রীচাপ ও যানজট নিরসনে র‍্যাব
সড়ক পথে যাত্রীচাপ ও যানজট নিরসনে র‍্যাব

ঈদ শেষে বরিশাল থেকে সড়ক পথে কর্মস্থলে ফিরতে শুরু করেছে যাত্রীরা। সেক্ষেত্রে সড়ক পথ যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি Read more

পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব

পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোলে সাগরের প্রথম জোয়ারে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এবারের Read more

লর্ডস টেস্টে বদলে যাচ্ছে ইংল্যান্ড একাদশ
লর্ডস টেস্টে বদলে যাচ্ছে ইংল্যান্ড একাদশ

এজবাস্টনে ভারতের বিপক্ষে ৩৩৬ রানের বড় হারের পর বোলিং ইউনিটে রদবদলের চিন্তা করছে ইংল্যান্ড। সিরিজে টিকে থাকতে লর্ডসে শুরু হতে Read more

নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ খেতাব দিলেন ট্রাম্প
নেতানিয়াহু ও নিজেকে ‘যুদ্ধের নায়ক’ খেতাব দিলেন ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় প্রায় ২ বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছেন ৬২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন