নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনার মূল আসামি মায়সার আহমেদ বাবু (২৯)-কে বরিশাল থেকে গ্রেপ্তার করেন র‍্যাব। গ্রেপ্তারকৃত মায়সার আহমেদ বাবু জেলার ফতুল্লা থানার কাশীপুর মধ্যমপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিন এর ছেলে।শনিবার (১৯ এপ্রিল) র‍্যাব-১১ এর অপস্ অফিসার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব-১১ এবং র‍্যাব-৮ এর যৌথ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বরিশালের সদর থানার কাশীপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে সে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে ফতুল্লা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে এ মামলার অপর এক আসমি জুবায়ের আহমেদ (২৮) কে ও গ্রেপ্তার করেছে র‍্যাব। অন্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।জানা গেছে, গত ৩১ মার্চ, ঈদুল ফিতরের আগের দিন ফতুল্লা থানার কাশিপুর মধ্যপাড়া এলাকায় হাসমত উল্লাহর ছেলে পাভেল ও পাশের বাড়ির মায়সার আহমেদ বাবুর মধ্যে মাদক কেনাবেচার টাকার লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে ঈদের দিন ভোরে মায়সার আহমেদ বাবু ও তার সহযোগীরা পাভেলের বুকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পাভেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে বিকেল সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।এ ঘটনায় নিহতের মা নূরী বেগম বাদী হয়ে মায়সার আহমেদ বাবুসহ পাঁচজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মায়সার আহমেদ এ মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি।মামলার পরপরই আসামিদের গ্রেপ্তারে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মায়সার আহমেদ ও জুবায়েরকে গ্রেপ্তার করে র‍্যাব। অন্যান্য আসামিদের গ্রেপ্তারেও চেষ্টা চলছে বলে জানায় র‍্যাব। এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন
তীব্র উত্তেজনার মাঝেই ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী নেতা পালিয়েছেন

ইয়েমেনে বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত ঘিরে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শক্তির চলমান বিরোধে নাটকীয় মোড় নিয়েছে। সৌদি জোটের Read more

ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি
ঝিনাইদহে ৫ মাসে ২৩ খুন: তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি

ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় খুনোখুনির ঘটনা বাড়ছে। সম্প্রতি জেলার ছয় উপজেলায় বেশ কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারে রাজনৈতিক কর্মীকে হত্যা Read more

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত
মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ী নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মাঝখানে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেল ৪টার দিকে Read more

তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর
তিন বাংলাদেশিকে ভারতে নিয়ে দেহ ব্যবসা, অতঃপর

কাজের লোভ দেখিয়ে তিন বাংলাদেশি নারীকে ভারতে দেহ ব্যবসা করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ Read more

গরুর মাংস রপ্তানিতে রেকর্ড গড়ল ভারত
গরুর মাংস রপ্তানিতে রেকর্ড গড়ল ভারত

গরুর মাংস রপ্তানিতে নতুন উচ্চতায় পৌঁছেছে ভারত। ক্ষমতায় আসার আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই খাতের কড়া সমালোচনা করতেন। তিনি Read more

ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী
ঈশ্বরদীতে বৃত্তি পেয়ে সংবর্ধনা ও সম্মাননা পেলেন ১৮২ জন কৃতি শিক্ষার্থী

পাবনার ঈশ্বরদীতে বৃত্তিপ্রাপ্ত ১৮২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার(১১ মে) দুপুর ১২ টার দিকে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন