মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ব্যাড়িকেড সৃষ্টি করে ধারালো অস্ত্র হাতে একটি গাড়ীতে ডাকাতির চেষ্টার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এ ঘটনায় জড়িত ৫ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় ডাকাতদের কাছ থেকে ৩ টি ধারালো ছেন দা জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০), মো. ইসমাইল সরদার (৩৮), মো. রমজান বেপারী (২৭), মো. রাসেল মোল্লা (২৪) ও মো. লিমন মাতব্বর (২০)। ধৃত ডাকাতদের বাড়ি পটুয়াখালী, মাদারীপুর ও ঢাকার দক্ষিন কেরানীগঞ্জে। বুধবার (৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার শামসুল আলম সরকার। তিনি জানান, গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মো. রবিউল আলম অসুস্থ্য প্রতিবেশীকে নিয়ে নিজের ব্যক্তিগত গাড়ীযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ওই রাত আড়াইটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে পৌছালে ছনের বেঁড়া দিয়ে ব্যাড়িকেড সৃষ্টি করে ৬ জনের একদল ডাকাত। এসময় ধারালো ছেন দা হাতে গাড়ীর গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে। কিন্তু চালক বুদ্ধি খাটিয়ে দ্রুতবেগে পিছুটান দেয় গাড়ী। এতে চালকের দক্ষতায় সেখান থেকে চলে আসতে সক্ষম হলে ডাকাতদের হাত থেকে রক্ষা পান গাড়ীতে থাকা লোকজন। পুলিশ সুপার আরো জানান, ওই গাড়ীটির সামনে ক্যামেরা সংযুক্ত থাকায় ডাকাতদলের হানা দেওয়ার পুরো ঘটনার ভিডিও রেকর্ড হয়। আর ওই  ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক ভাবে প্রচার করা হয়। এতে ঘটনাটি অবগত হয়ে তাৎক্ষনিক ভাবে জেলা পুলিশের সিনিয়র অফিসারদের তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম ভিডিও ফুটেজ পর্যালোচনা পূর্বক আসামীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্লোগান দিতে দিতে লুটিয়ে পড়ে মারা গেলেন মহিলা দল নেত্রী
স্লোগান দিতে দিতে লুটিয়ে পড়ে মারা গেলেন মহিলা দল নেত্রী

পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মিছিল শেষে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ (স্ট্রোক) হয়ে আমেনা খাতুন (৪৫) নামে মহিলা দলের Read more

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ৩১৯
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ৩১৯

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু Read more

১৫ অক্টোবর: নামাজের সময়সূচি
১৫ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৩০ আশ্বিন ১৪৩২ বাংলা, ২২ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা, ডিসি-এসপিদের চিঠি
ফিলিং স্টেশন মালিকদের জন্য সতর্কবার্তা, ডিসি-এসপিদের চিঠি

দেশের জ্বালানি তেল পাম্পগুলোতে তেল সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটি শেষে ব্যাংক খুললে পে-অর্ডারের Read more

অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
অষ্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

জলমহাল দখল ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা ছাত্রদলের Read more

উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি: সালেহউদ্দিন
উপদেষ্টা হওয়ার আগে আমিও বাধ্য হয়ে ঘুষ দিয়েছি: সালেহউদ্দিন

সেবা খাতে বেশি দুর্নীতি বিদ্যমান মন্তব্য করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও বাধ্য হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন