রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমান ও হতাহতদের উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।এই দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। এ সময় হতাহতদের উদ্ধার করা সিএমএইচ, কুর্মিটোলা হাসপাতাল, বার্ন ইনিস্টিটিউট, ঢাকা মেডিকেলসহ উত্তরা বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এখন পর্যন্ত এ দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে। আর আহত হয়েছেন ১৬৪ জন। তবে হতাহতদের বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।সরজমিনে গিয়ে দেখা যায়, ফায়ার সার্ভিস ৯টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। এর পাশাপাশি চলে হতাহতদের উদ্ধারকাজ। পরে দুপুর ২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে পর্যায়ক্রমে বিধ্বস্ত বিমানটির অংশবিশেষ স্কুল ভবন থেকে ক্রেনের মাধ্যমে সরানো হয়।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীন সফর বাতিল, যুক্তরাষ্ট্রে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা
চীন সফর বাতিল, যুক্তরাষ্ট্রে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা

অক্টোবরে চীন সফরে যাওয়ার কথা ছিল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের। তবে শেষ পর্যন্ত সেই সফর বাতিল করা হয়েছে। দেশটির ক্রীড়া Read more

নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত
নভেম্বরে সড়ক দুর্ঘটনায় ৫০৭ জন নিহত

সারাদেশে গত নভেম্বর মাসে সড়ক, রেল ও নৌ-পথে মোট ৫৭৭টি দুর্ঘটনায় ৫৫৩ জন নিহত হয়েছে। এছড়া আহত হয়েছেন আরও ৯০০ Read more

যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিল ইউরোপীয় কমিশন
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিল ইউরোপীয় কমিশন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩০ শতাংশ শুল্ক আরোপ কার্যকর হলে পালটা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন।শনিবার (১৩ জুলাই) ইউরোপীয় Read more

বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২
বর্ষাকালীন দুর্যোগ: পাকিস্তানে ২২ দিনে নিহত বেড়ে ২৪২

চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে আজ পর্যন্ত মোট ২২ দিনে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত, ভূমিধস, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন