রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের দুই যমজ বোন সারিনা জাহান ও সাইবা জাহান দগ্ধ হয়েছেন। তারা রাজধানীর উত্তরায় বসবাসরত ব্যবসায়ী ইয়াছিন মজুমদার ও আকলিমা আক্তার দম্পতির সন্তান এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন সোমবার (২১ জুলাই) দুপুরে যুদ্ধবিমানটি আছড়ে পড়লে তারা আহত হন। পরে দগ্ধ অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাতে পরিবার জানিয়েছে, সারিনার শরীরের ২০ শতাংশ ও সাইবার ৮ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত। সারিনা ও সাইবার বাবা ইয়াছিন মজুমদার বলেন, ‘ঘটনার পরপরই আমরা স্কুলে গিয়ে খোঁজাখুঁজি শুরু করি। পরে বার্ন ইনস্টিটিউটে গিয়ে তাদের পাই। দেশবাসীর কাছে আমার মেয়েদের জন্য দোয়া চাই।’ এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার
ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে স্মারক মুদ্রা প্রকাশ আর্জেন্টিনার

ফুটবলের জাদুকর ডিয়েগো ম্যারাডোনা আজ বেঁচে থাকলে ৬৫ বছরে পা রাখতেন। কিন্তু ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে তাঁর জীবনাবসানের পরও Read more

ভারতের বাঁধ নির্মাণের পর ১০টি মিসাইল মারবো: পাকিস্তান সেনাপ্রধান
ভারতের বাঁধ নির্মাণের পর ১০টি মিসাইল মারবো: পাকিস্তান সেনাপ্রধান

গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে Read more

ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?
ফারাক্কার ৫০ বছর: পদ্মাসহ বাংলাদেশের নদনদীতে কী প্রভাব পড়েছে?

শুষ্ক মৌসুমে পদ্মার বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা যায় ধু ধু বালুচর। এই বিতর্কিত বাঁধের কারণে বহু নদীর মৃত্যু, জীবন-জীবিকা ও জীববৈচিত্রের Read more

রাঙ্গুনিয়ায় বিএনপির নেতা গুলিবিদ্ধ
রাঙ্গুনিয়ায় বিএনপির নেতা গুলিবিদ্ধ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী ওসমান (৪২) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। এ Read more

সংসদ নির্বাচন ঘিরে অপতথ্য বাড়ছে: রিউমার স্ক্যানার
সংসদ নির্বাচন ঘিরে অপতথ্য বাড়ছে: রিউমার স্ক্যানার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের হার বাড়ছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস Read more

ঝালকাঠিতে আদালত প্রাঙ্গণে যুবককে চাকু মেরে হত্যা চেষ্টা
ঝালকাঠিতে আদালত প্রাঙ্গণে যুবককে চাকু মেরে হত্যা চেষ্টা

ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক যুবককে চাকু মেরে হত্যা চেষ্টা হয়েছে বলে খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন