ঝিনাইদহের মহেশপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মহেশপুর উপজেলার তুষার সিরামিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, সকালে গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে দর্শনা যাচ্ছিল। পথে কালীগঞ্জ-জীবননগর সড়কের ওই স্থানে পৌঁছালে তুষার সিরামিকসের কারখানা থেকে একটি ড্রাম ট্রাক বের হয়ে প্রধান সড়কে উঠলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক-হেলপার ও বাসের যাত্রীসহ ১৫ জন আহত হয়। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত ট্রাকচালক ও হেলপারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!
বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!

কনের বাড়িতে চলছে রান্নাবান্না, অতিথি আপ্যায়ন। গাড়িবহর নিয়ে হাজির হয়েছে বরযাত্রীও। সবাই অপেক্ষা করছে কখন বিয়ে সম্পন্ন হবে, তারপর বরযাত্রীদের Read more

দাঁড়িয়ে থাকা ট্রেলারে বাসের ধাক্কা, নিহত ১৮
দাঁড়িয়ে থাকা ট্রেলারে বাসের ধাক্কা, নিহত ১৮

এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে। মন্দিরে পূজা শেষে একটি বাসে করে ফিরছিলেন পূণ্যার্থীরা। কিন্তু, পথিমধ্যে দাঁড়িয়ে Read more

বাধা-বিঘ্ন পেরিয়ে অদম্য আশার মেডিকেলে ভর্তির স্বপ্ন জয়
বাধা-বিঘ্ন পেরিয়ে অদম্য আশার মেডিকেলে ভর্তির স্বপ্ন জয়

বাবার মৃত্যুর পর অভিভাবহীন হয়ে পড়েন রাফিয়া সুলতানা আশা। উপায় না পেয়ে এসএসসি পরীক্ষা দিয়েই বসেন বিয়ের পিড়িতে। তবে মায়ের Read more

বিদেশি পিস্তল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল
বিদেশি পিস্তল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক আনোয়ার হোসেন ছোটনের হাতে বিদেশি পিস্তল হাতে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জেলা Read more

আজ রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ
আজ রাত ৮টার মধ্যে হজযাত্রীদের বাড়ি ভাড়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ

চলতি বছরের হজের জন্য পবিত্র মক্কায় ১২৬৫ ও মদিনায় ৯৩ জন হজযাত্রীর বাড়িভাড়া করেনি ২০টি এজেন্সি। তাই এসব হজযাত্রীর বাড়িভাড়ার Read more

রামগড় পৌর এলাকায় রাস্তায় ভাঙ্গন, ৫০ পরিবার ঝুঁকিতে
রামগড় পৌর এলাকায় রাস্তায় ভাঙ্গন, ৫০ পরিবার ঝুঁকিতে

খাগড়াছড়ির রামগড় পৌরসভায় একটি সড়কে ভাঙ্গন সৃষ্টি ও চলাচলে অনুপযুক্ত হওয়ায় সীমাহীন জন দুর্ভোগ তৈরি হয়েছে। রাস্তার বেহাল দশার কারণে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন