যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মহাসড়কের ওপর একটি হেলিকপ্টার আছড়ে পড়েছে। এতে ওই হেলিকপ্টারের চালকসহ ৩ জন ক্রু গুরুতর আহত হয়েছেন।রবিবার (০৭ অক্টোবর) রাতে স্যাক্রামেন্টো শহরের হাইওয়ে ৫০-এর অন্তর্গত ৫৯ নম্বর সড়কে ঘটেছে এ ঘটনা।স্যাক্রামেন্টো শহরের ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া জানান, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন মেডিকেল যানবাহন পরিষেবাদাতা কোম্পানি রিচ- এর। দুর্ঘটনার সময় কপ্টারটিতে চালক, একজন ফ্লাইট নার্স এবং একজন প্যারামেডিক ছিলেন; তবে কোনো রোগী ছিলেন না।দুর্ঘটনায় ৩ জনই গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া। তবে হেলিকপ্টার ধসের কারণে সড়কে চলমান কোনো যানবাহনের ক্ষতি হয়নি। কপ্টারের ক্রু ও চালক ব্যতীত আর কেউ আহতও হননি।মেডিকেল হেলিকপ্টার আছড়ে পড়ার পর ফায়ার সার্ভিস কর্মীদের ঘটনাস্থলে আসতে কিছুটা সময় লেগেছিল। এ সময় পথচারীদের অনেকেই উদ্ধার তৎপরতায় এগিয়ে আসেন। আহত তিন জন যাত্রীদের মধ্যে দু’জনকে কপ্টার থেকে বের করেন তারা।পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তৃতীয় জনকে উদ্ধার করে তাদের নিকটবর্তী হাসপাতালে পাঠান। ক্যাপ্টেন সিলভিয়া বলেন, তিন জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল- এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান পরিষেবা প্রশাসন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং পরিবহনের নিরাপত্তা দেখভাল বিষয়ক সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে এ ঘটনাটি তদন্তের ঘোষণা করেছে।রিচ-এর কৃর্তপক্ষ এক বিবৃতিতে জানায়, এফএএ এবং এনটিএসবির তদন্তে পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত আছে রিচ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাক্তনের সঙ্গে দেখা হলে যা করবেন
প্রাক্তনের সঙ্গে দেখা হলে যা করবেন

মানুষ অহরহ প্রেমে পড়ে। কখনও জেনেশুনে, কখনও বা নিজের অজান্তেই। তবে সব ভালোবাসা আবার পূর্ণতা পায় না। অনেক কারণেই বিচ্ছেদ Read more

আইএলও’তে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন: মাহদী আমিন
আইএলও’তে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন: মাহদী আমিন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন Read more

আনন্দ-উচ্ছ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আনন্দ-উচ্ছ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আনন্দ-উচ্ছ্বাসে উদযাপন করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়া Read more

দেশের মানুষ বিএনপির কাছে প্রত্যাশা করতে শুরু করেছে: তারেক রহমান
দেশের মানুষ বিএনপির কাছে প্রত্যাশা করতে শুরু করেছে: তারেক রহমান

দেশের মানুষ বিএনপির কাছে নানা প্রত্যাশা করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের Read more

গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ
গ্রিনল্যান্ড দখলের উপায় নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখল বা অধিগ্রহণের বিষয়ে "বিভিন্ন উপায়" নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। Read more

সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকা জব্দ
সুনামগঞ্জে ৪০ লাখ টাকার বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ফুসকা জব্দ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও ফুসকা জব্দ করেছে বিজিবি।রবিবার (২১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার ঘাগটিয়া গ্রামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন