আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে পাকিস্তান তাদের প্রথম নভোচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।দেশটির পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল জানান, এই কর্মসূচি আগামী বছর শুরু হবে। সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম প্রোপাকিস্তানি।সংবাদমাধ্যমটি জানায়, পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) এবং চীনের মহাকাশ সংস্থা এ উদ্যোগটি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে দুজন পাকিস্তানি প্রার্থীকে চীনের নভোচারী প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হবে।প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে একজনকে বৈজ্ঞানিক পেলোড বিশেষজ্ঞ হিসেবে বেছে নেওয়া হবে। নির্বাচন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং ২০২৬ সালের মধ্যে তা শেষ হওয়ার কথা। নির্বাচিত নভোচারী এরপর চীনের স্পেস স্টেশনে যোগ দেবেন।এই মিশনে জীববিজ্ঞান, চিকিৎসা, তরলবিজ্ঞান, উপকরণ গবেষণা, পরিবেশবিদ্যা ও জ্যোতির্বিদ্যাসহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণা পরিচালনা করবেন তিনি।পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল আরও বলেন, পাকিস্তান ২০২৬ সালের মধ্যেই প্রথম নভোচারীকে চীনের মহাকাশ স্টেশনে পাঠাতে অঙ্গীকারবদ্ধ। এটি হবে দেশের মহাকাশ অভিযানে এক ঐতিহাসিক মাইলফলক।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী
সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ অসুস্থ ২০ শিক্ষার্থী

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেছে। সোমবার(১৯ মে) সকাল ১১টার দিকে Read more

ডর্টমুন্ডকে এক হালি গোল দিয়ে সেমির পথে বার্সা
ডর্টমুন্ডকে এক হালি গোল দিয়ে সেমির পথে বার্সা

এই মৌসুমে তাদের অবিশ্বাস্য আক্রমণাত্মক ফুটবল দেখেছে ইউরোপের ক্লাবগুলো। বার্সেলোনার আক্রমণভাগ নিয়ে ম্যাচের আগেই সতর্কবার্তা দিয়েছিলে বরুশিয়া ডর্টমুন্ড কোচও। শেষ Read more

‘মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে’
‘মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে’

মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারের এই পদক্ষেপে বাংলাদেশে মোবাইল ফোন Read more

অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারপ্রতি ১ লাখ টাকা সহায়তার ঘোষণা জামায়াত আমিরের
অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারপ্রতি ১ লাখ টাকা সহায়তার ঘোষণা জামায়াত আমিরের

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ Read more

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের চিঠি

যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের এক ডজনেরও বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা ট্রাম্প প্রশাসনের কাছে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির আহ্বান জানিয়েছেন। সোমবার (৪ আগস্ট) এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন