বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত পুরনো সব প্লেন বাতিল ও শিক্ষার্থীদের মরদেহের সঠিক সংখ্যা ঘোষণাসহ ৬ দফা দাবিতে আন্দোলন ও বিক্ষোভে উত্তাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন। মঙ্গলবার (২২ জুলাই) রাত ২ টা থেকে এই বিক্ষোভ শুরু করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।কলেজের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী বলেন, ‘আমরা নিহতের মরদেহের সঠিক সংখ্যা জানি না। রাত ২ টায় কলেজে একটি অ্যাম্বুলেন্স ঢুকে কিছুক্ষণ থেকে আবার বের হয়েছে। উদ্ধারকর্মীরা কী করছে বুঝতে পারছি না। আমাদের কিংবা আমাদের অভিভাবক এবং শিক্ষকদেরও যেতে দেওয়া হচ্ছে না সেখানে। তাই আমরা বিক্ষোভ করছি। বিক্ষোভকারী শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হচ্ছে- নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ, শিক্ষকদের গায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাত তোলার ঘটনায় জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাওয়া, নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করা, বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করা। এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাত সোয়া ৪ টা পর্যন্ত ২৭ জন নিহতের সংবাদ নিশ্চিত হওয়া গেছে।সর্বশেষ রাত সোয়া ৪ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছিলপ্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুলপর্যায়ের শিক্ষার্থী ছিল বলে জানা যায়। যাদের বেশিরভাগই হতাহত হন।দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরাসহ আশপাশের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধারকাজ শুরু হয়। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুক্তিপণ আদায়ের জন্য নিজ সন্তানকে অপহরণ, পিতাসহ গ্রেপ্তার ২
মুক্তিপণ আদায়ের জন্য নিজ সন্তানকে অপহরণ, পিতাসহ গ্রেপ্তার ২

চুয়াডাঙ্গার জীবননগরে চাঞ্চল্যকর এক ঘটনায় নিজের শিশুসন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে পিতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্বাসরুদ্ধকর অভিযানে অপহৃত Read more

ইনজুরি সারাতে রাতেই ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন
ইনজুরি সারাতে রাতেই  ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন

চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। উন্নত চিকিৎসার জন্য তাকে এখন পাঠানো হচ্ছে ইংল্যান্ডে। রোববার (২৭ Read more

গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা
গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার চান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে Read more

চমক রেখে বিশ্বজয়ী আর্জেন্টিনার দল ঘোষণা, ডাক পেলেন ৩ নতুন মুখ
চমক রেখে বিশ্বজয়ী আর্জেন্টিনার দল ঘোষণা, ডাক পেলেন ৩ নতুন মুখ

চলতি মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য চমক রেখে দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলা ও পুয়ের্তোর বিপক্ষে Read more

ফরিদপুরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
ফরিদপুরে পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৯) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার Read more

বাঘায় বাড়ির পাশে মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
বাঘায় বাড়ির পাশে মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য

রাজশাহীর বাঘায় সাদেক হোসেন (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন