ময়মনসিংহ নগরের গুলকিবাড়ি এলাকায় একটি বহুতল ভবনের পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচতলা আবাসিক ভবন হেলে পড়ার ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়লে ভবনটির সব বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের একটি ২০ তলা ভবন নির্মাণের পাইলিং কাজ চলছিল। কাজের একপর্যায়ে হঠাৎ পাশের পাঁচতলা ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই ভবনটি একদিকে কাত হয়ে পড়লে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভাড়াটে ও মালিক সবাই বাসা ছেড়ে বেরিয়ে আসেন।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ভবনটি আরও হেলে পড়া ঠেকাতে ডেভেলপার প্রতিষ্ঠানকে পাশ থেকে মাটি সরিয়ে নেওয়া এবং ভরাটের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ঝুঁকি বিবেচনায় ভবনটি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইংল্যান্ডপ্রবাসী এস. এম. রিয়াজুল আমিনের মালিকানাধীন পাঁচতলা ভবনটির পাশেই একটি ডেভেলপার প্রতিষ্ঠান ২০ তলা ভবনের বেজমেন্টসহ নির্মাণকাজ করছিল। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ভবনটির নিচতলায় ফাটল দেখা দেয়। ফাটল বাড়তে থাকলে ভবনটি হেলতে শুরু করে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।ভবন মালিকের বড় ভাই রফিকুল ইসলাম লিটন বলেন, ‘রাতে ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেওয়ার বিষয়টি ডেভেলপার কোম্পানিকে জানিয়েছিলাম। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে কাজ বন্ধ রাখতে বলে।’ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘পাশের একটি বহুতল ভবনের পাইলিংয়ের কারণে পাঁচতলা ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকির কথা বিবেচনা করে বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।’গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘ভবনটির বর্তমান অবস্থা ভালো নয়। তাই ভবনটি ব্যবহার না করতে মালিককে পরামর্শ দেওয়া হয়েছে।’ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ বলেন, ‘বিষয়টি জানার পর পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এ ঘটনায় ভবন নির্মাণে নিরাপত্তা ব্যবস্থা ও নকশা অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।এ বিষয়ে গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেডের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার
একতরফা সিদ্ধান্তে টোল বন্ধ, ক্ষতিপূরণ চান ইজারাদার

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীর উপর নির্মিত গুরুত্বপূর্ণ চতুর্থ চীন-বাংলাদেশ মৈত্রী সেতুটি প্রায় তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়েছে ২০২৪ সালের Read more

এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল
এবার গ্রেফতার সাবেক সিইসি হাবিবুল আউয়াল

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। পুলিশের একটি সূত্র যুগান্তরকে Read more

কসবায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক
কসবায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার এক

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার আড়াইবাড়ী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ Read more

বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ
বাসায় তল্লাশি চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের রক্তের দাগ না মুছতেই রাজধানীতে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রায় Read more

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী, জামালপুর-৪ আসনের (সরিষাবাড়ী) সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন জামালপুরের একটি আদালত। আজ সোমবার (১ Read more

‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ এনসিপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার
‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না’ এনসিপির উদ্দেশ্যে গোলাম পরোয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, বিএনপির কণ্ঠে আজ আওয়ামী লীগের সুর শোনা যাচ্ছে। ফ্যাসিবাদের ছায়া স্পষ্ট। কিন্তু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন