ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুই সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন পৌর বিএনপির আহ্বায়ক একেএম শমসের আলী। শনিবার (২৪ মে) বিকেলে ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলী আদালতে মামলাটি দায়ের করা হয়।বাদীপক্ষের আইনজীবী অমিত হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, শমসের আলীর দায়ের করা মামলার আবেদন আদালত গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।মামলার আরজিতে বলা হয়, গত ১৯ মে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে টোল আদায়ের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন স্থানীয় কয়েকটি রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা।মানববন্ধনে বর্তমান ইজারাদার ও ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক তৌসিফ ইবনে মান্নানের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অতিরিক্ত টোল আদায়, ব্যবসায়ীদের হয়রানি ও দুর্নীতির অভিযোগ তোলা হয়।শমসের আলীর দাবি, মানববন্ধনের প্রতিবেদন তৈরি করতে গিয়ে সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার ও শফিকুল ইসলামসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে তাঁর ছবি ব্যবহার করে ‘চাঁদাবাজ শমসের, বাটপার শমসের’ লেখা প্লেকার্ড বানান এবং সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এতে তিনি সামাজিক ও রাজনৈতিকভাবে অপমানিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।মামলায় আসামি করা হয়েছে সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার, সাংবাদিক শফিকুল ইসলাম, কবির হোসেন, আজাহারুল ইসলাম রিপনসহ অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে।দৈনিক জনবাণীর ব্যুরো প্রধান সাইফুল ইসলাম তরফদার বলেন, ‘ভুক্তভোগীদের মানববন্ধনের খবর আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে সংগ্রহ করেছি। কিন্তু এতে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হয়েছে।’অপর সাংবাদিক দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বলেন, ‘আমি শুধু সংবাদ করেছি। এটিই আমার অপরাধ। আমি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইটনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া কিশোরের মৃত্যু
ইটনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া কিশোরের মৃত্যু

কিশোরগঞ্জের ইটনার জয়সিদ্ধি বাজারে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া অয়ন (১০) নামে স্থানীয় এক কিশোরের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে Read more

ধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ
ধর্ষণের হুমকি ও সাইবার বুলিংয়ের প্রতিবাদে ডিআইইউ ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে Read more

কলিং ভিসায় ২৪ লাখ ৬৭ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত
কলিং ভিসায় ২৪ লাখ ৬৭ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত

বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা ৩১ ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। এ তথ্যটি মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী Read more

সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতের আমিরসহ নিহত ২
সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াতের আমিরসহ নিহত ২

বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকার সমাবেশে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জামায়াতের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন Read more

গাংনীতে গাঁজা, চাঁদাবাজি ও জুয়ার সিমসহ ছাত্রদল নেতা আটক
গাংনীতে গাঁজা, চাঁদাবাজি ও জুয়ার সিমসহ ছাত্রদল নেতা আটক

মেহেরপুরের গাংনী পৌর ছাত্রদলের সদস্য সচিব শিশির আহমেদ শাকিলকে গাঁজা, নগদ টাকা এবং অনলাইন জুয়ায় ব্যবহৃত একাধিক সিম কার্ডসহ আটক Read more

স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীসহ ব্যারিস্টার সুমনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ও তার স্ত্রী ছাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন