জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে তোলা হয়। এ সময় বিক্ষুব্ধ কিছু আইনজীবী ‘ফাইট্টা যায়’ স্লোগান দিয়ে মমতাজের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করেন। মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে তাকে আদালতে তোলার সময় এ ঘটনা ঘটে।এর আগে, দুপুর ২টা ১৭ মিনিটে মমতাজকে সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়ে। এ দিন তাকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। রিমান্ড নামঞ্জুর ও জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টায় রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়।মামলার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মিরপুর-১০ নং গোল চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন মো. সাগর। ওইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আসামিরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করেন। এসময় ভুক্তভোগী সাগরের বুকে গুলি লেগে পেছন দিকে বের হয়ে যায়। তার মা মোসা. বিউটি আক্তার তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে ওইদিন দিবাগত রাত ৩টায় মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তার লাশের সন্ধান পান তিনি। পরে সন্তানের লাশ গ্রহণ করে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করেন।এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা মোসা. বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ২৪৩ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া মামলায় ২৫০-৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় মমতাজ বেগম ৪৯ নং এজাহারনামীয় আসামি।২০০৮ সালে শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরবর্তীতে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ-২ আসনে থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাইব্যুনালে হাজির শাহজাহান খান, দীপু মনি, পলকসহ ১৯ জন
ট্রাইব্যুনালে হাজির শাহজাহান খান, দীপু মনি, পলকসহ ১৯ জন

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সংসদ Read more

হংকংকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ!
হংকংকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বাংলাদেশ!

ফিফা র‌্যাঙ্কিংয়ে হংকংয়ের চেয়ে ৩৮ ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। শক্তিমত্তার বিচারেও যোজন যোজন দূর এগিয়ে আছে  হংকং। তবে বাংলাদেশও কম Read more

এশিয়া কাপে ভারতের পরিকল্পনায় নেই গিল-রাহুল
এশিয়া কাপে ভারতের পরিকল্পনায় নেই গিল-রাহুল

চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। শুরুতে ভারতে টুর্নামেন্টের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে রাজনৈতিক Read more

শিক্ষিকা মাহেরীনের বীরত্বের প্রশংসায় আসিফ আকবর
শিক্ষিকা মাহেরীনের বীরত্বের প্রশংসায় আসিফ আকবর

সন্তানসম ছাত্রছাত্রীদের বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহেরীন চৌধুরী। উত্তরা ট্র্যাজেডির ভয়াবহ মুহূর্তে Read more

মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় ১৩ বাংলাদেশি আটক

১৩ জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার কেলানতান ইমিগ্রেশন। সোমবার রাজ্যের কোটাভারুর পাসির মাস ও জেলা শহরের বিভিন্ন স্থান থেকে Read more

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট
কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায়, খুলে দেয়া হবে জলকপাট

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির লেভেল রবিবার সন্ধ্যা ৬ টায় ১০৭ ফুট এমএসএল হওয়ায়, আগামীকাল সোমবার বিকেল ৩ টায় কাপ্তাই বাঁধের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন