ঢাকার বাড্ডায় নিমতলীর শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যদের মালামালসহ ৩০ রাউন্ড গুলি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া সাময়িক বরখাস্ত করা হয়েছে এক উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকসহ মোট পাঁচ পুলিশ কনস্টেবলকে।মঙ্গলবার ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ বলেন, দায়িত্বে অবহেলার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।ঘটনার পর দায়িত্বরত পুলিশ সদস্যদের চুরি হওয়া মালামাল ও গুলি উদ্ধার করা সম্ভব হয়। তবে এটি স্পষ্টত দায়িত্ব অবহেলা। সে জন্য বিভাগীয় পদক্ষেপ হিসেবে বাড্ডা থানার ওসি মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া এক এসআই, এক এএসআইসহ অভিযুক্ত ও দায়ী পাঁচ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।গুলশান বিভাগ পুলিশ ও ডিএমপি সদর দপ্তর সূত্রে জানা গেছে, বাড্ডার নিমতলীর শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দিরে দায়িত্বরত পুলিশ সদস্যদের মন্দিরের বাউন্ডারির মধ্যে থাকা একটি নির্মীয়মাণ ভবনের দোতলায় রুমের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মঙ্গলবার ভোরের দিকে থেকে ঘুমিয়ে থাকা চারজন পুলিশ সদস্য ও তিনজন আনসার সদস্যের পাশ থেকে তাদের ৪টি ব্যাগ, ২টি মানিব্যাগ ও ৩টি মোবাইল চুরি হয়। এর মধ্যে একটি ব্যাগে ৩০ রাউন্ড শটগানের গুলি ছিল।সকাল পৌনে ১০টার দিকে পুলিশ মণ্ডপ সংলগ্ন একটি পতিত জমির পাশ থেকে ব্যাগগুলো উদ্ধার করে। চুরি হওয় গুলিগুলো অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। এ ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য বাড্ডা থানার এসআই মোবাশ্বিরসহ একজন এএসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়। এ ছাড়া বাড্ডা থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি
বান্দরবানে আগুনে পুড়ল ১১টি দোকান, থানচিতে ব্যবসায়ীদের আহাজারি

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নের বলিপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে একটি চায়ের Read more

বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১
বিরামপুরে ট্রেনের ধাক্কায় নিহত ১

দিনাজপুরের বিরামপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রহিমা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিকেলে বিরামপুর Read more

প্রেমিক যুগলের অন্তরঙ্গ ভিডিও ধারণ, দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা
প্রেমিক যুগলের অন্তরঙ্গ ভিডিও ধারণ, দারোয়ানকে ছাদ থেকে ফেলে হত্যা

কুমিল্লার চান্দিনায় আপত্তিকর অবস্থায় ভিডিও ধারণ করায় এক দারোয়ানকে চারতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক প্রেমিক যুগলের বিরুদ্ধে।সোমবার Read more

গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত
গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী নিহত

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় পথচারী আঃ রশিদ খান (৫৫) নিহত হয়েছে। শনিবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের Read more

জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান
জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, আমরা জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না, যদিও জানি হিটলারের ভক্তদের ক্ষোভ কখনো মুছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন