রাজধানীর মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় ওই শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে আয়োজিত প্রধান ঈদ জামাতে তিনি অংশ নেন। বিরোধীদলীয় নেতার উপস্থিতি উপলক্ষে ওই এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।নামাজ শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে ডা. শফিকুর রহমান দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় অংশ নেন। মোনাজাত শেষে তিনি উপস্থিত মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাঁর সঙ্গে ছিলেন।ঈদের দিন রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে অবস্থিত তাঁর সরকারি বাসভবনে বিশেষ শুভেচ্ছা বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়েছে। সূচি অনুযায়ী, বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত তিনি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করবেন। পরবর্তীতে বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধীদলীয় নেতা।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নিজে প্লট না নিলেও মা, ভাই,বোনকে পাইয়ে দিতে প্রভাব খাটিয়েছেন’
‘ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নিজে প্লট না নিলেও মা, ভাই,বোনকে পাইয়ে দিতে প্রভাব খাটিয়েছেন’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক বাংলাদেশে আয়কর রিটার্ন জমা দিয়েছিলেন এবং সেই নথিতে ঢাকার স্থায়ী Read more

নড়াইলে ঈদের রাতে সাংবাদিকের বাড়িতে চুরি
নড়াইলে ঈদের রাতে সাংবাদিকের বাড়িতে চুরি

নড়াইলের কালিয়া উপজেলায় ঈদুল ফিতরের রাতে এক সংবাদকর্মীর ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী খাইরুল ইসলাম চৌধুরী ‘বাংলাদেশ বুলেটিন’ ও Read more

সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন
সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন

ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।রোববার (৩ Read more

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার
গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার দিনাজপুরে গ্রেপ্তার

গাইবান্ধা জেলা সদর  ২ আসনের সাবেক সংসদ সদস্য ও  গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে Read more

লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা
লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে একতা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ Read more

সুন্দরবনে আজ থেকে ৩ মাস মাছ ধরা ও পর্যটন বন্ধ
সুন্দরবনে আজ থেকে ৩ মাস মাছ ধরা ও পর্যটন বন্ধ

আজ ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য সুন্দরবনে মাছ ধরা ও পর্যটন নিষিদ্ধ করেছে বন বিভাগ। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন