ভোলার মেঘনায় প্রবল স্রোতের টানে তলিয়ে গেছে এমভি নাফিজা নামের একটি বালুভর্তি বলগেট। তবে ওই বলগেটে থাকা ৩ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।রোববার (২৭ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ভোলার খাল সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নদী ভাঙন রোধে নদীতে বালুভর্তি জিও ব্যাগ পালানো হচ্ছে। দুর্ঘটনার শিকার বালুবাহী বলগেটটি বালু নিয়ে ভোলার খাল নামক এলাকায় আসলে হঠাৎ প্রবল স্রোতের টানে বলগেটটি ডুবে যায়। পরে বলগেটে থাকা ৩ নাবিক লাফিয়ে নদীতে পড়লে ঘাটে থাকা অন্য একটি ট্রলার গিয়ে দ্রুত ওই ৩ নাবিককে জীবিত উদ্ধার করে।বলগেটে থাকা সুকানি ইব্রাহিম জানান, জাহাজ থেকে বালু খালি করার কাজ করছিলেন। এমন সময় কিছু বুঝে ওঠার আগেই জাহাজটি ডুবে যায়। পরে আমরা লাফিয়ে নদীতে পড়লে একটি ট্রলার এসে আমাদের উদ্ধার করে। আমাদের কারো কোনো ক্ষতি হয়নি।ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ
ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে ভিপি প্রার্থীর রিট খারিজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত চেয়ে এবং নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে Read more

২০ দিন ধরে নিখোঁজ, জীবননগরে ৫ জনের উদ্ধারের জন্য মানববন্ধন
২০ দিন ধরে নিখোঁজ, জীবননগরে ৫ জনের উদ্ধারের জন্য মানববন্ধন

চুয়াডাঙ্গার জীবননগরে পিতা-পুত্রসহ ২০ দিন ধরে নিখোঁজ একই গ্রামের পাঁচজনের উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন পরিবারের সদস্যরা। শনিবার (০১ নভেম্বর) সকাল ১১ Read more

সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় পাশে সরকারী জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১৫ মে) সকাল Read more

পারভেজ হত্যার বিচারের দাবিতে মাদারীপুর ছাত্রদলের মানববন্ধন
পারভেজ হত্যার বিচারের দাবিতে মাদারীপুর ছাত্রদলের মানববন্ধন

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ, হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক Read more

ঢাবি ছাত্রীকে ‘মানসিক রোগী’ দাবি করে শিকলবন্দি করে নির্যাতন
ঢাবি ছাত্রীকে ‘মানসিক রোগী’ দাবি করে শিকলবন্দি করে নির্যাতন

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থীকে শিকলবন্দি করে নির্যাতনের অভিযোগ উঠেছে তার নিজের পরিবারের বিরুদ্ধে। রবিবার (২২ Read more

খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানিয়েছেন প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন