ভোলার তেতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নোহা(১৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। এবং অপর একটি ঘটনায় মহিউদ্দিন (৪৮) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) মধ্য রাত থেকে বিকাল পযন্ত ভোলার লালমোহন ও মনপুরা উপজেলায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জেলে নোহা লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া গ্রামের রেজাউল করিমের ছেলে। এবং লাশ উদ্ধার হওয়া জেলে মহিউদ্দিন মনপুরা উপজেলার হাজির হাট ইউনিয়নের চর যতিন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।স্থানীয় সুত্রে পৃথক দুটি ঘটনা সম্পর্কে জানা যায়, গতকাল বিকেলে লালমোহনের তেতুলিয়া নদীতে মাছ ধরতে যান জাইনুদ্দিন মাঝি। মাছ ধরা শেষে তীরে ফেরার সময় এমভি জামাল -৮ নামের একটি যাত্রীবাহি লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ভেঙে দুই ভাগ হয়ে নৌকায় থাকা জেলেরা নদীতে ডুবে যান। পরে স্থানীয় জেলেদের সহযোগীতায় সকলকে উদ্ধার করা হলেও নিখোঁজ হন পনের বছর বয়সী জেলে নোহা।এদিকে, একই সময় মনপুরা উপজেলার ইসমাঈল মাঝির ট্রলারে মাছ শিকার শেষে তীরে ফিরে এসে নদীতে পরে গিয়ে মারা জান মহিউদ্দিন নামের ওই জেলে। তিনি সাঁতার জানতেন না, ধারণা করা হচ্ছে পা পিছলে নদীতে পরে ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নিখোঁজ জেলেকে খুঁজে পেতে ফায়ারসার্ভিস ও নৌ-পুলিশের একটি টিম কাজ করছে।অপর দিকে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত
এবার নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

নিজ নাগরিকদের ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে ভারত। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ‘পরিবর্তনশীল পরিস্থিতির’ Read more

কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স-যোদ্ধা নিহত
কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেমিট্যান্স-যোদ্ধা নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আলফু মিয়া (৬৫) নামে চাঁদপুরের হাজীগঞ্জের এক রেমিট্যান্স-যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা Read more

আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল
আজ ফের নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

আজ ফের নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালন Read more

আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক
আদানি গ্রুপের ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ, অনুসন্ধানে দুদক

বিদ্যুতের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক ও কর অব্যাহতির মাধ্যমে ৪০ Read more

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র
চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

চাঁদে পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ২০৩০ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।বুধবার (০৬ Read more

জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন
জমে উঠেছে মোংলা প্রেসক্লাব নির্বাচন

দীর্ঘদিন পর ঐতিহ্যবাহী মোংলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা।আগামী ৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন