ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় মাছের আড়ৎ ও বরফ মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছোট-বড় ১৯টি দোকান পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ব্যবসায়ীরা।রবিবার (১৯ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে।ফায়ারসার্ভিসের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, আগুন লাগার খবর শুনতে পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।তজুমদ্দিন মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি মো.কামাল উদ্দিন বলেন, ‘ভোরে আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। ১৯ টি দোকান ও পাশে থাকা একটি বরফ মিল পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার মত ক্ষতি হয়েছে দাবী করে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।’তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে। আগুনে পড়ে যাওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ এখন নির্ণয় করা সম্ভব হয়নি।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশ ইরানকে এখন শান্তি প্রতিষ্ঠা করতে Read more

বর্ষা মানেই আতঙ্ক, পাহাড়ের পাদদেশে প্রতিদিন মৃত্যুভয়
বর্ষা মানেই আতঙ্ক, পাহাড়ের পাদদেশে প্রতিদিন মৃত্যুভয়

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে বসবাসকারীদের জন্য বৃষ্টি মানেই আতঙ্ক, ভয়ের নাম। শহরের মানুষের কাছে বর্ষা যতটা রোমান্টিক, ঠিক ততটাই বিভীষিকাময় হয়ে Read more

গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞা, পুতিনের ‘উদ্বেগ’
গাজায় ত্রাণ প্রবেশে ইসরাইলি নিষেধাজ্ঞা, পুতিনের ‘উদ্বেগ’

ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে ‘মর্মান্তিক ঘটনা’ এবং ‘মানবিক বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে উপত্যকাটিতে ত্রাণ সরবরাহের ওপর Read more

ঘুষ দুর্নীতির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
ঘুষ দুর্নীতির অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকারের বিরুদ্ধে নানা অনিয়ম—দূষিতির অভিযোগ উঠেছে। ২০২১ সালের ৩ অক্টোবর গোমস্তাপুর উপজেলা কৃষি Read more

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা কানাডার
এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা কানাডার

ফ্রান্স ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পরিকল্পনার কথা জানাল কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি বুধবার (৩০ Read more

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ৪০ জন নিহত
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে ৪০ জন নিহত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানে বেসামরিক নাগরিক ও সেনাসদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিউইয়র্ক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন