নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া বাজারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জামায়াত সমর্থিত বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুরসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভেলুমিয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।আহতদের মধ্যে মো. আবুল বাসার ও আশিক ইলাহি নামের ২ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফেজবুকে লেখা নিয়ে বিএনপি ও জামায়াতের দুই কর্মী সমর্থকের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। পরে বিষয়টি সন্ধ্যার মিমাংসের আশ্বাস দিয়ে তাদের সরিয়ে দেন। এরপর সন্ধ্যায় ভেলুমিয়া বাজারে জামায়াতের কয়েকজন নেতাকর্মী উপস্থিত হয়। এসময় বিএনপির একটি মিছিল এসে জামায়াতের লোকজনের উপর অতর্কিত হামলা করে। এছাড়াও জামায়াত সমর্থিত ৪ টি দোকানঘর ভাংচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এঘটনার পর রাতেই জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মো. কামাল হোসাইন অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে জামায়াতের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় জামায়াত সমর্থিত কর্মীদের ৪ টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও হামলায় তাদের ১০ জন আহত হয়েছে বলেও জানান।এদিকে ভেলুমিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস খান কমান্ডার অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াতের লোকজন বিএনপির নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। হামলায় তাদের দুই জন আহত হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুপক্ষের কেউই কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ, একই দিন সকালে চেয়ারে বসা নিয়ে দৌলতখানে জামায়াতে-বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। এছাড়াও গেল সোমবার দুপুরে ভোলার চরফ্যাশনে দফায় দফায় জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্য সংঘর্ষের ঘটনা ঘটে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলা: গাজায় আজও নিহত ৬৭
ইসরায়েলি হামলা: গাজায় আজও নিহত ৬৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় দুইশো। এতে করে Read more

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

মধ্য মেক্সিকোতে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় একজেন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন বলে বিবিসির প্রতিবেদনে Read more

পেরিএনাল অ্যাবসেস কী?, সার্জারির পর যত্ন ও করণীয়
পেরিএনাল অ্যাবসেস কী?, সার্জারির পর যত্ন ও করণীয়

পেরিএনাল অ্যাবসেস বা গোদ ফোঁড়া একটি সার্জিকাল ইমার্জেন্সি অর্থাৎ রোগটি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এর চিকিৎসা জরুরি। গোদ ফোঁড়ার লক্ষণ Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৭ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৫৭ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ রবিবার (২৭ জুলাই) পুলিশ সদর Read more

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২৭, আহত ৫৩০

আফগানিস্তানের মাজার-ই-শরিফে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার (স্থানীয় সময় রাত ১টার Read more

১২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২৮ ভাদ্র ১৪৩২ বাংলা, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন