ভোলার দৌলতখানে পুকুরের পানিতে ডুবে একই বাড়ির ফাতেমা আক্তার কলি (৭) ও জুবাইদা আক্তার ধলি (৪) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের হজু পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।ফাতেমা ওই বাড়ির মো. শাকিল মিয়ার মেয়ে এবং জুবাইদা একই বাড়ির মোহাম্মদ হোসেন মিয়ার মেয়ে। সম্পর্কে তারা দু’জন খালাতো বোন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তারা দুজনে বাড়ির আঙিনায় খেলা করছিল। এরপর বেলা ৫টা থেকে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। পরে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে পুকুরের পানিতে ফাতেমার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। এর ২০ মিনিট পর একই জায়গায় ভেসে ওঠে জুবাইদার লাশও। ধারণা করা হচ্ছে, খেলা করার সময় অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে গিয়ে তাদের মৃত্যু হয়েছে।এদিকে শিশু দু’টির মৃত্যুর ঘটনায় শোকে মাতম করছে পরিবার ও স্বজনরা। এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না এলাকাবাসী।দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাউফলে ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
বাউফলে ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ইউনিয়ন পরিষদ সচিব নাজমুলের স্বেচ্ছাচারিতায় দুর্নীতির আখড়া ১নং ভদ্রঘাট ইউনিয়নসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ Read more

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা ঝটিকা Read more

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে মাদক মামলায় ফাহিম (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ডও দিয়েছেন আদালত। Read more

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাকা কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবি এবং সোমবার ঢাকা কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনার প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা Read more

মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!
মণিরামপুরে জিনিয়া ও ডক্টরস ডায়াগনস্টিকে প্রতারণার ফাঁদ!

যশোরের মণিরামপুরে জিনিয়া প্যাথলজিক্যাল ল্যাবরেটরী ও ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার নামে মহাপ্রতারণার অভিযোগ উঠেছে। সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের Read more

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর দারুসসালাম এলাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন