ভোলার বোরহানউদ্দিন উপজেলায় পরকীয়ার অভিযোগ এনে এক নারীকে গাছের সঙ্গে বেঁধে চুল কেটে প্রকাশ্যে জুতার মালা গলায় পড়িয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার দায়ে বিএনপি নেতাসহ ৪ জন আটক করেছে পুলিশ।রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির নিজ হাতে ওই নারীর গলায় জুতার মালা পরিয়ে দেন। এ সময় তার সঙ্গে আরও ২০/২৫ জন উপস্থিত থেকে ভিডিও ধারণ করাসহ মাথার চুল কাটতে দেখা গেছে।ভিডিওতে অভিযুক্ত বিএনপি নেতা হুমায়ুন কবিরকে বলতে দেখা যায়, ‘এরা বহু আগে থেকেই অবৈধ কার্যকলাপ করছে। কয়েক মাস আগেও তাদের হাতেনাতে ধরা হয়েছে। তাই বিচার করেছি, চুল কেটে জুতার মালা দিয়েছি, এরপর তাদের বিয়ে হবে।’ভিডিওটি ভাইরাল হলে শুরু হয় সমালোচনার ঝড়। নেটিজেনরা এটিকে শেয়ার দিয়ে নিন্দা জানিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনভাবেই গ্রহণযোগ্য নয়। নেটিজেনরা আরও বলছেন, এ ধরনের ঘটনা সমাজে নারী নির্যাতনের প্রবণতা আরও বাড়িয়ে দিতে পারে।তবে, ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিএনপি নেতাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার পরিদর্শক (তদন্ত) রিপন চন্দ্র দাস। তিনি বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অন্য আসামিদের আটক করতে অভিযান চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বেঁচে আছেন চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া সেই ব্যক্তি
বেঁচে আছেন চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া সেই ব্যক্তি

ট্রেনের দরজার বাইরে ঝুলে রয়েছেন এক ব্যক্তি। কিন্তু ট্রেনের ভেতর থেকে কেউ তাঁর হাত ধরে রেখেছেন। প্রাণে বাঁচার জন্য আর্তনাদ Read more

বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু
বাড়ির ছাদে খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে বাড়ির ছাদে খেলতে গিয়ে মো.আসিম বিন সাইফ (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে Read more

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে তিনি ভাষণ Read more

বান্দরবান ভ্রমণে এসে নিখোঁজ পর্যটক, ১৩ দিন পরে ও মিলেনি সন্ধান
বান্দরবান ভ্রমণে এসে নিখোঁজ পর্যটক, ১৩ দিন পরে ও মিলেনি  সন্ধান

বান্দরবানের আলীকদমে বেড়াতে এসে নিখোঁজ হাসান চৌধুরী শুভ কে নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। সবার মুখে মুখে একটাই  প্রশ্ন হাসান Read more

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এতে ঢাকা-পাবনা, Read more

যশোরে মৃত শিক্ষিকার স্বামীর থেকে ঘুষ আদায়, শিক্ষা কর্মকর্তা আটক
যশোরে মৃত শিক্ষিকার স্বামীর থেকে ঘুষ আদায়, শিক্ষা কর্মকর্তা আটক

যশোরে মৃত শিক্ষিকার পেনশন ফাইল অনুমোদনের জন্য সোয়া লাখ টাকা ঘুষ গ্রহণকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে দুর্নীতি দমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন