কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিক মো. মিজানুর রহমান পাটোয়ারীকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।মো. মিজানুর রহমান পাটোয়ারী (৪১) দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার ভৈরব প্রতিনিধি ও স্থানীয় দৈনিক গৃহকোণ-এর নিজস্ব প্রতিনিধি এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক। তিনি ভৈরব পৌর শহরের কমলপুর (পূর্ব) মহল্লার খলিল পাটোয়ারী বাড়ির মো. মজিবুর রহমান আবু মিয়া ও মোছা. রোকেয়া বেগম দম্পত্তির ছেলে।সাংবাদিক মো. মিজানুর রহমান পাটোয়ারী বলেন, ‘গত ১২ অক্টোবর ভৈরব উপজেলার টুকচানপুর গ্রামের রহিম মিয়া (৩০), রহিম মিয়ার বাবা মোস্তফা মিয়া (৫৯), মা মনোয়ারা বেগম (৫১) ও একই উপজেলার কালিপুর (বাদশাবিল) গ্রামের সালাম মিয়ার স্ত্রী আফরোজা বেগম (৫০), ছেলে সরমিন মিয়া (২৫) ও আসিফ মিয়া (২১) দের বিরুদ্ধে ভৈরব পৌরশহরের কমলপুর পূর্ব পাড়া মহল্লার শ্যামল মিয়ার কন্যা ও রহিম মিয়া স্ত্রী ছাবরিনা বেগম রুমকি (২০) বাদী হয়ে গত ১২ অক্টোবর রবিবার নারী ও শিশু নির্যাতন দমন আইন ১১(গ) ধারায় একটি মামলা দায়ের করেন।মামলা রুজু হওয়ার পর র‍্যাব-১৪ (সিপিসি-৩) ভৈরব ক্যাম্পের একটি বিশেষ দল গত ২১ অক্টোবর মঙ্গলবার বিকালে পৌর শহরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রহিম মিয়াকে গ্রেপ্তার করে পরদিন ২২ অক্টোবর বুধবার ভৈরব থানায় হস্তান্তর করলে থানা পুলিশ রহিম মিয়াকে কিশোরগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।সাংবাদিক মো. মিজানুর রহমান পাটোয়ারী ওই মামলার ১ নম্বর স্বাক্ষী ও বাদী সাবরিনা বেগম রুমকির আপন মামা হওয়ায় মামলার বিবাদী কালিপুর (বাদশাবিল) গ্রামের সালাম মিয়ার ছেলে সরমিন মিয়া (২৫), আসিফ মিয়া (২১) ও সালাম মিয়া স্ত্রী মোছা. আররোজা বেগম (৫০) সহ অন্যান্য বিবাদীরা ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে তাকেসহ তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকী দেয়। এ ঘটনায় সাংবাদিক মো. মিজানুর রহমান পাটোয়ারী বাদী হয়ে গত ২৩ অক্টোবর ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি করেন।জানা যায়, ২০২৪ সালের ১১ অক্টোবর ভৈরব উপজেলার টুকচানপুর গ্রামের মোস্তফা মিয়া ও মনোয়ারা বেগম দম্পত্তির ছেলে মো. রহিম মিয়া’র সঙ্গে বিয়ে হয় ছাবরিনা বেগম রুমকি’র । বিয়ের সময় রুমকি’র পরিবারের পক্ষ থেকে যৌতুক হিসেবে স্বামী রহিম মিয়াকে নগদ ২ লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ৫ লাখ টাকা) ও দেড় লাখ টাকার আসবাবপত্র দেওয়া হয়।বিয়ের পর থেকে স্বামী রহিম মিয়া, তার বাবা মোস্তফা মিয়া, মা মনোয়ারা বেগম, মামী আফরোজা বেগম, মামাতো ভাই সরমিন মিয়া ও আসিফ মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা মিলে আরও ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুকের টাকা এনে দিতে পারবেনা জানালে রুমকির ওপর চালাতে থাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন।এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে স্বামী রহিম মিয়া ও তার পরিবারের সদস্যরা তাকে বাবার বাড়ি থেকে আরও ৫ লাখ টাকা এনে দিতে চাপ দেয়। তিনি টাকা এনে দিতে অস্বীকার করলে প্রথমে রহিম মিয়া ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেন, পরে রহিম মিয়াসহ তার বাবা মোস্তফা মিয়া, মা মনোয়ারা বেগম, মামী আফরোজা বেগম, মামাতো ভাই সরমিন মিয়া (২৫) ও আসিফ মিয়া (২১) মিলে রুমকি’র গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোদ্ধ করে হত্যার চেষ্টা করে।এতেও তারা খ্যান্ত হয়নি, এরপর তারা লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি মারধরসহ তার শরীরের বিভিন্ন জায়গায়  কিল, ঘুষি ও লাথি মেরে তাকে গুরুতর আহত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম হয় এবং তলপেটে আঘাত পেয়ে মারাত্মক রক্তপাত হয়। আহত রুমকি’কে চিকিৎসা না করিয়ে তারা সবাই মিলে রুমকি শরীর থেকে স্বর্ণালংকার খুলে রেখে দিয়ে তাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেয়।ভুক্তভোগী রুমকি বলেন, “বিয়ের পর থেকেই নানা অজুহাতে আমাকে নির্যাতন করা হতো। যৌতুকের জন্য তারা আমাকে একাধিকবার হত্যার চেষ্টা করেছে। অবশেষে আমি আইনের আশ্রয় নিয়েছি।”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল
এপ্রিল নির্বাচন হওয়ার উপযুক্ত সময় নয়: মির্জা ফখরুল

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে বিএনপির শীর্ষ নেতারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

বাঘায় জ্বালানি তেলের দোকানে নিয়মিত মনিটরিং, বেশি দামে তেল বিক্রিতে জরিমানা
বাঘায় জ্বালানি তেলের দোকানে নিয়মিত মনিটরিং, বেশি দামে তেল বিক্রিতে জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলার জ্বালানি তেলের দোকানগুলোতে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। অভিযানের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানাও করা হচ্ছে। তবে এরপরও Read more

বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিপিএলের দুটি ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। রাজশাহী মুখোমুখি হবে রংপুরের। দিনের আরেক ম্যাচে খেলবে ঢাকা ও নোয়াখালী। এছাড়া বিগ ব্যাশ লিগে Read more

গাজা সিটি দখলে হামলা শুরু করল ইসরায়েল, নিহত আরও ৮১
গাজা সিটি দখলে হামলা শুরু করল ইসরায়েল, নিহত আরও ৮১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিন গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে Read more

ইটনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার
ইটনায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

 কিশোরগঞ্জের ইটনায় নিখোঁজের এক দিন পর পুকুর থেকে কমলা বেগম (৫০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৮ অক্টোবর) Read more

থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের
থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন