কিশোরগঞ্জের ভৈরবে দেহব্যবসায় বাধা দেয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্র মোহাম্মদ আলী হত্যা মামলায় দুই নারীসহ তিনজনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। এছাড়া প্রত্যেক আসামীকে ১০ হাজার টাকা অর্থ দণ্ডে দন্ডিত করা হয়।মঙ্গলবার (২০ মে) দুপুরে কিশোরগঞ্জের ৩য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ আদেশ দেন। প্রদত্ত সাজা ফাঁসির মাধ্যমে কার্যকর করার নির্দেশ দেন বিচারক।মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দৌলতদিয়া গ্রামের মো. কাইয়ুম সরকারের স্ত্রী মোছাঃ সেলিনা বেগম ওরফে শিউলী (২৫) একই জেলার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে শোভা প্রকাশ মেঘলা (২০) এবং কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়ার মৃত সাহিল উদ্দিন এর ছেলে মো. সুমন (২২) ।মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি শফিউজ্জমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২০০৮ সালের (০৬ জানুয়ারি) দিবাগত রাতে ভৈরব হাজী আসমত কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলীকে আসামীরা পরস্পর যোগসাজশে ধারালো অস্ত্রের উপুর্যপরি আঘাতে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহত মোহাম্মদ আলীর পিতা শামসউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা আসমীদের বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলা দয়ের করেন। পরে তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার এসআই আব্দুল আজিজ ২০০৮ সালের ৩০ মে মো. সুমন মিয়া, সেলিনা বেগম, শোভা প্রকাশ ও মহরম আলী এ চারজনকে আসামী করে অভিযোগ পত্র প্রদান করেন।স্বীকারোক্তিতে তারা জানান সেলিনা বেগম ও শোভা প্রকাশ দেহ ব্যবসায় জড়িত ছিল। নিহত শিক্ষার্থী মোহাম্মদ আলী তাদের অনৈতিক কাজে বাধা দিত সেলিনা বেগম ও শোভা প্রকাশ তার ও মহরম আলীর শরনাপন্ন হয়। এর জের ধরে (০৬ জানুয়ারি) দিবাগত রাত নয়টার দিকে হাজী আসমত কলেজের ভিতর আটকে মোহাম্মদ আলী ও তার বন্ধু মুরাদকে ধারালো অস্ত্রের উপুর্যপরি কুপিয়ে গুরুতর আহত করে। এর ফলে হাসপাতালে নেয়ার পূর্বেই মোহাম্মদ আলীর মৃত্যু হয় এবং গুরুতর আহত মুরাদকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়।এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি শফিউল জামান ভূঁইয়া।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে ১০২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ
ভৈরবে ১০২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

কিশোরগঞ্জের ভৈরবে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নাটালের মোড় এলাকা থেকে ১০২ কেজি গাঁজা ও ১টি সাদা রঙের প্রাইভেটকার আটক করেছে Read more

পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়
পদ্মা সেতুতে একদিনে সর্বোচ্চ টোল আদায়

পদ্মা সেতুতে বৃহস্পতিবার (৫ জুন) রেকর্ড ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার টোল আদায় হয়েছে; যা এ যাবত কালের Read more

চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক
চাকরিচ্যুত শিক্ষকদের দাবিতে ১০ ঘণ্টা অচল উখিয়া-টেকনাফ সড়ক

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে চাকরিচ্যুত রোহিঙ্গা শিক্ষকরা প্রায় ১০ ঘণ্টা ধরে অবরোধ কর্মসূচি পালন করেছেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ Read more

সিংহাসন হারাল আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলেরও
সিংহাসন হারাল আর্জেন্টিনা, অবনতি ব্রাজিলেরও

দীর্ঘ আড়াই বছর ফিফা র‌্যাঙ্কিংয়ে আধিপত্য দেখানোর পর অবশেষে সিংহাসন হারাল আর্জেন্টিনা। নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী দুই ধাপ পিছিয়ে এখন তিন Read more

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা দ্রুততম সময়ের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন