মাত্র ১১ দিনের ব্যবধানে ভেনেজুয়েলার আরও একটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড বাহিনী। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোম গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় নোম জানিয়েছেন, দু’টি কারণে ট্যাংকারটি জব্দ করা হয়েছে— প্রথমত, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জ্বালানি তেলের বাণিজ্য চালিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা এবং দ্বিতীয়ত, তেলবাহী ট্যাংকার জাহাজগুলোকে তেল পরিবহনের পাশাপাশি মাদক পাচারের জন্যও ব্যবহার করে ভেনেজুয়েলার সরকার।এক্সপোস্টে ক্রিস্টি নোম বলেন, “নিষেধাজ্ঞা থাকা সত্বেও অবৈধ তেল বাণিজ্য এবং তার আড়ালে মাদক পাচারকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযান চলমান থাকবে। আমরা আপনাদের খুঁজে বের করব এবং থামাব।”প্রসঙ্গত, এই নিয়ে ভেনেজুয়েলার দ্বিতীয় ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এর আগে ১০ ডিসেম্বর প্রথম ট্যাংকার জাহাজটি জব্দ করা হয়েছিল।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে প্রত্যাহার
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে প্রত্যাহার

শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা Read more

সবাই মিলেই সফল হতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ
সবাই মিলেই সফল হতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সময় স্বল্পতার কথা রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের সবাই মিলেই Read more

মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মাদারীপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাদারীপুরের আচমত আলী খান সেতুর ওপর যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার(২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার আচমত আলী Read more

ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা গ্রেফতার
ভারতে পালানোর সময় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে  ৪৫) গ্রেফতার Read more

আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা
আগাম ভোটে এগিয়ে মুসলিম মেয়র প্রার্থী মামদানি, চটেছেন ইহুদি ধর্মগুরুরা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে আগাম ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। তবে, এই মুসলিম প্রার্থীর বিরুদ্ধে উঠে পড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন