ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহতের সংখ্যা ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। গত শনিবার মধ্যরাতে দেশটির রাজধানী কারাকাসসহ বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনারা।সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ভেনেজুয়েলার এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে এখন ৮০-তে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে সেনার পাশাপাশি বেসামরিক মানুষও আছেন।মাদুরোকে আটকের সময় ভেনেজুয়েলার বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বোমা হামলা চালায় মার্কিন বিমানবাহিনী।ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের আটকের ঘটনায় ইহুদিবাদীরা পরোক্ষভাবে কাজ করেছে।মাদুরোকে আটকের সময় কিউবার ৩২ সেনা ও গোয়েন্দাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্রভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের সময় কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৩২ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কিউবা।গত ৩ জানুয়ারি মধ্যরাতে রাজধানী কারাকাসে একটি ঘাঁটিতে হামলা চালিয়ে মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে নিয়ে যায় মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স।৩২ সেনা ও গোয়েন্দা নিহতের ঘটনায় কিউবা দুইদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ধারণা করা হচ্ছে, মাদুরোর নিরাপত্তার জন্য তারা সেখানে ছিলেন। তাকে আটকের সময় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।কিউবার সরকার এক বিবৃতিতে বলেছে, “আমাদের দেশপ্রেমিকরা তাদের দায়িত্ব নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে পূরণ করেছে এবং নিহত হয়েছেন। এরআগে তারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেন এবং হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে লিপ্ত হন।”কিউবা ভেনেজুয়েলার শক্তিশালী মিত্র। নিকোলাস মাদুরো যখন ক্ষমতায় আসেন তখন থেকেই তার নিরাপত্তার জন্য কিউবার সেনাদের রাখা হতো। যুক্তরাষ্ট্রের হামলার সময় কিউবার কতজন সেনা ও গোয়েন্দা মাদুরোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন সেটি নিশ্চিত নয়। এছাড়া ভেনেজুয়েলার অন্য কোথাও কিউবার সেনারা নিহত হয়েছেন কি না সেটি নিশ্চিত নয়।সূত্র: নিউইয়র্ক টাইমসএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার
ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা ভিপি প্রার্থী উমামার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে পোলিং এজেন্টদের Read more

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ম তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) ভোর থেকে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জেলাজুড়ে নেমে আসে Read more

বাংলাদেশ সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল
বাংলাদেশ সফরে আসছে ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির একটি প্রতিনিধিদল আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে। এ সময় তারা বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন Read more

মরদেহের প্রকৃত সংখ্যা জানতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মরদেহের প্রকৃত সংখ্যা জানতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত পুরনো সব প্লেন বাতিল ও শিক্ষার্থীদের মরদেহের সঠিক সংখ্যা ঘোষণাসহ ৬ দফা দাবিতে আন্দোলন ও Read more

১২ অক্টোবর: নামাজের সময়সূচি
১২ অক্টোবর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন