জেন-জি আন্দোলনে পতন হয়েছে নেপাল সরকারের। এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার সুপারিশের ভিত্তিতে ইতোমধ্যেই সংসদ ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। এছাড়া আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১২ সেপ্টেম্বর) শপথ নেওয়ার পর সুশীলা কার্কি তার প্রথম সিদ্ধান্তে প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেছিলেন। এদিন শপথ নেওয়ার মধ্য দিয়ে তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটির মেয়াদ থাকবে ৬ মাস। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়।রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেলের দপ্তর থেকে জানানো হয়, সেনাপ্রধান অশোক রাজ সিগদেল ও আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পর কার্কির নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। আন্দোলনকারীরাই তাকে নেতৃত্বের জন্য প্রস্তাব করেন। সপ্তাহজুড়ে চলা বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত এবং ১ হাজার ৩০০ জনের বেশি আহত হয়েছেন। তরুণ প্রজন্মের নেতৃত্বে গড়ে ওঠা এই দুর্নীতি বিরোধী আন্দোলনকে ‘জেন জি আন্দোলন’ বলা হচ্ছে।সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে বিক্ষোভের সূত্রপাত হয়। এক পর্যায়ে সামাজিকমাধ্যমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও সহিংসতা থামে গত মঙ্গলবার ওলির পদত্যাগের পর। ৭২ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ পদে ছিলেন তিনি। সেটিও ছিল ইতিহাস। এখন আরও এক ইতিহাসের সাক্ষী হল হিমালয়ের দেশ নেপাল।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত আটক
লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ৩ ডাকাত আটক

পার্বত্য বান্দরবানের লামায় আবুল টোব্যাকো কোম্পানির অফিসে ডাকাতির ঘটনায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে লামা থানা পুলিশ।আটককৃতরা হলেন, মারুফুল Read more

বরিশালে স্বপন-কুদ্দুসের দ্বন্ধে বিএনপিতে অস্থিরতা
বরিশালে স্বপন-কুদ্দুসের দ্বন্ধে বিএনপিতে অস্থিরতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশালে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরম আকার ধারণ করেছে। কেন্দ্রীয় দুই প্রভাবশালী নেতা বিএনপির সহ-সাংগঠনিক Read more

ঈদযাত্রা স্বস্তিদায়ক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নেই: সেতুমন্ত্রী
ঈদযাত্রা স্বস্তিদায়ক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নেই: সেতুমন্ত্রী

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ মেলেনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। Read more

কক্সবাজার বেতারে দুর্নীতির তদন্ত শুরু, ‘স্থানীয় তদন্তে আস্থা নেই’ ভুক্তভোগীদের
কক্সবাজার বেতারে দুর্নীতির তদন্ত শুরু, ‘স্থানীয় তদন্তে আস্থা নেই’ ভুক্তভোগীদের

কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক (আরডি) মো. আশরাফ কবির ও তার সিন্ডিকেটের নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত Read more

হালদায় ভাসছিল এক মণ ওজনের বিপন্ন প্রজাতির ডলফিন
হালদায় ভাসছিল এক মণ ওজনের বিপন্ন প্রজাতির ডলফিন

দেশের অন্যতম মিঠা পানির মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের হালদা নদী থেকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত Read more

1xbet Pakistan Login Bonus Guide – Welcome Offers, Wagering Requirements & More
1xbet Pakistan Login Bonus Guide – Welcome Offers, Wagering Requirements & More

Why Choose 1xbet in Pakistan?How to Register and Complete 1xbet Pakistan LoginStep‑by‑step RegistrationVerifying Your AccountBonuses and Promotions for New Pakistani Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন