বৃদ্ধ আনোয়ার হোসেন মিয়া, তিনি শারীরিক প্রতিবন্ধী। মানুষের কাছে তার পরিচয় একজন ভিক্ষুক। তিনি ভিক্ষা করেই সংসার চালায়। নেই কোন স্থায়ী বসবাস বা মাথা গোঁজার ঠাই। এমন একটি অসহায় পরিবারের খবর পেয়ে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বন্ধুদের নিয়ে গড়ে তোলা স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্ট ‘৮৪’ গ্রুপটি।আনোয়ারের মত আরো অসহায় চার দরিদ্র পরিবারকেও উপার্জনের পথ খুঁজে দিলেন গ্রুপটি। স্বেচ্ছাসেবী সংগঠন ইভেন্ট ৮৪ গ্রুপটি ধারাবাহিকতায় বরিশালের আসহায় প্রায় এক হাজারের মত মানুষকে সাহায্য করে জীবিকা নির্বাহের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়েছে। তাদের মধ্যে অধিকাংশ পেয়েছে উপার্জনের নতুন পথ।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে বরিশালে আয়োজিত ইভেন্ট ৮৪ এর পক্ষ থেকে উপার্জনমূলক এসব সামগ্রী বিতরণ করেন বরিশালের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। এ সময় উপস্থিত ছিলেন ইভেন্ট ৮৪-এর আহ্বায়ক ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।এই আয়োজনে শারীরিক প্রতিবন্ধী মো. আনোয়ার হোসেন মিয়াকে একটি বিশেষায়িত ভ্যানগাড়ি এবং ব্যবসা শুরু করার জন্য ডিম প্রদান করা হয়। এই ভ্যানগাড়ির মাধ্যমে তিনি চলাচলের পাশাপাশি ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারবেন।ভ্যান পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আনোয়ার হোসেন মিয়া বলেন, “একসময় আমি মাদ্রাসায় শিক্ষকতা করতাম ও ইমামতি করতাম। পরে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ার পর রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হই। ইভেন্ট ’৮৪ আমাকে যে ভ্যান আর ডিম দিয়েছে, এতে এখন আর ভিক্ষা করতে হবে না। মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি।”এছাড়াও এ কর্মসূচির আওতায় জামাল আকন, মিজান ও সীমা বেগমকেও স্বাবলম্বী হতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।উল্লেখ্য, গত দুই বছরে ইভেন্ট ৮৪ বরিশালে প্রায় দুই শতাধিকের বেশি পরিবারকে স্বাবলম্বী করেছে। তীব্র শীতে শহরের ফুটপাতে থাকা মানসিক প্রতিবন্ধীদের বিতরন করেছেন শীত নিবারনের গরম কাপড়। ১৯৮৪ সালে মাধ্যমিক পাস করা বরিশালের শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এই স্বেচ্ছাসেবী সংগঠনটি নিয়মিতভাবে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে গর্ভবতী গরু জবাই, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
টাঙ্গাইলে গর্ভবতী গরু জবাই, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে গর্ভের বাচ্চাসহ গরু জবাই করায় এক মাংস বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের Read more

২ লাখ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বিরামপুরের অসহায় রীনার
২ লাখ টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না বিরামপুরের অসহায় রীনার

দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের এক প্রত্যন্ত গ্রামের নাম চাকুল, সেই গ্রামের আইদুল ইসলামের মেয়ে রিনা পারভীন। এখানেই জন্ম রিনা Read more

নির্বাচনকে ঘিরে সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেসসচিব
নির্বাচনকে ঘিরে সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না: প্রেসসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল Read more

রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না
রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না

‘রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না। ’ গতবছরের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোকে পাল্টা হুঁশিয়ারি চীনের
যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোকে পাল্টা হুঁশিয়ারি চীনের

যুক্তরাষ্ট্রকে খুশি করতে কোনো দেশ যদি এমন কোনো চুক্তি করে, যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেই দেশের বিরুদ্ধে পাল্টা Read more

ঈদযাত্রা স্বস্তিদায়ক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নেই: সেতুমন্ত্রী
ঈদযাত্রা স্বস্তিদায়ক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ নেই: সেতুমন্ত্রী

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ মেলেনি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন