এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ আজ। সব অনিশ্চয়তা পেছনে ফেলে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনা করলে এ ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই এগিয়ে থাকবে টিম ইন্ডিয়া। তবে পাকিস্তান যে পিছিয়ে থাকবে তা বলার উপায় নেই। তারাও চাইবে নিজেদের সেরা পারফরম্যান্সটা উপহার দিতে।আজ রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই দ্বৈরথ। দুই দলই তাদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে।ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত একাদশ নামাতে পারে রোহিত শর্মার দল। ধীরগতির উইকেটে বোলিং আক্রমণ সাজানো হচ্ছে স্পিননির্ভরভাবে।অন্যদিকে প্রথম ম্যাচের একাদশ থেকে পাকিস্তান একটি পরিবর্তন আনতে পারে। গতি আক্রমণ শক্তিশালী করতে হারিস রউফ ফিরতে পারেন। তবে তাকে জায়গা করে দিতে গিয়ে বাদ পড়বেন কে তা নিয়ে দোটানায় কোচ। দুবাইয়ের পিচ ধীর হলেও গত দুই বছরে এখানে পেসাররাই বেশি উইকেট নিয়েছেন। মোট ৪৪১ উইকেটের মধ্যে ২৭৭টিই। তবে রান রোধে স্পিনারদের সাফল্য বেশি; তাদের ইকোনমি ৭.০৩, যেখানে পেসারদের ইকোনমি ৮.৩৬। ফলে আজকের ম্যাচে উভয় দলকেই কৌশল নির্ধারণে ভাবতে হচ্ছে।ভারতের সম্ভাব্য একাদশঅভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।পাকিস্তানের সম্ভাব্য একাদশসাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ/হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের প্রথম জয়

এশিয়া কাপ হকির ২০২৫ সালের আসরে শেষ মুহূর্তে অংশগ্রহণের সুযোগ পাওয়ার পর বাংলাদেশ হকি দল শুরুটা ভালো করতে পারেনি। প্রথম Read more

রাবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
রাবিতে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পূর্ব বিরোধের জেরে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন Read more

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান
মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রথম দিনেই মা খালেদা জিয়ার পাশে সময় কাটাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান Read more

টানা পাঁচদিনে সর্বনিম্ম তাপমাত্রা পঞ্চগড়ে, মিলছে সূর্যের দেখা
টানা পাঁচদিনে সর্বনিম্ম তাপমাত্রা পঞ্চগড়ে, মিলছে সূর্যের দেখা

উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা কিছুটা কম। দিনের বেলায় রোদের উপস্থিতিতে স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে দেশের Read more

চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক
চুয়াডাঙ্গায় বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কমান্ডার পর্যায়ে এক সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার Read more

১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, প্রকাশ হলো সময়সূচী
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, প্রকাশ হলো সময়সূচী

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও অলিম্পিকে জায়গা করে নিচ্ছে ক্রিকেট। এর আগে সবশেষ ১৯০০ সালের প্যারিস অলিম্পিকে দেখা গিয়েছিল ক্রিকেট। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন