কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে চিরবৈরী দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এসব বিষয় নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ এপ্রিল) মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা গণমাধ্যমকে জানান।স্টিফেন ডুজারিক সংবাদমাধ্যমকে জানান, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ রাখছেন তিনি। জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, দ্রুততম সময়ের মধ্যে পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও অবনতির দিকে না যায় এ জন্য দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করেছেন তিনি। জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা আশাবাদী এবং এটাই হওয়া উচিত।’মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা ভয়াবহ হামলায় ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানের মদদপুষ্টু সশস্ত্র গোষ্ঠীকে দোষারোপ করে পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত।ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে। ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধসহ গতকাল বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে যা হয়তো সামরিক সংঘাতে গড়াতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফার্মগেট-খামারবাড়িতে দুই পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ
ফার্মগেট-খামারবাড়িতে দুই পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের দুটি বক্সের পাশে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে Read more

গাজীপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৩
গাজীপুরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৩

গাজীপুর মহানগরে চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাসন থানা পুলিশের একজন উপ-পরিদর্শক (এসআই)। এ ঘটনায় Read more

ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট
ঢাকা-চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে ভোর সকালেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় ১০ কিলোমিটারজুড়ে এই যানজট ছড়িয়ে পড়ে, ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ Read more

ঢাকা উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ শেষ: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তরের ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ শেষ: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, কোরবানির পশুর বর্জ্য ৮৫% অপসারণ শেষ। এখনও কোরবানি চলছে, এগুলো অপসারণের Read more

সীমানা পুনর্নির্ধারণের দাবিতে আশাশুনিতে জামায়াতের বিক্ষোভ
সীমানা পুনর্নির্ধারণের দাবিতে আশাশুনিতে জামায়াতের বিক্ষোভ

আশাশুনি-শ্যামনগর প্রস্তাবিত সীমানা বাতিল, সাতক্ষীরার পাঁচটি আসন পুনর্বহাল ও আশাশুনিকে স্বতন্ত্র আসনের দাবি এবং সাতক্ষীরা-৩ আসনের সীমানা পুনঃনির্ধারণের দাবিতে বিক্ষোভ Read more

শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত, ছাত্রলীগ কর্মী আটক
শেবাচিমে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত, ছাত্রলীগ কর্মী আটক

চিকিৎসকের উপর হামলার বিচার ও নিরাপত্তা কর্মস্থল নিশ্চিতের দাবিতে কর্মবিরতি চালাচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল সোমবার (১৮ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন