ভারতের ঝাড়খণ্ডে দেশটির সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৮ মাওবাদী বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী নিহত হয়েছে।সোমবার (২১ এপ্রিল) সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ওই মাওবাদী বিদ্রোহীরা নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।কয়েক দশক ধরে চলা মাওবাদীদের বিদ্রোহে দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ-সমৃদ্ধ মধ্যাঞ্চলীয় ছত্তিশগড়, ঝাড়খণ্ডসহ বিভিন্ন রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।ঝাড়খণ্ড পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেন্দ্র কুমার ঝা এএফপিকে বলেন, সোমবার ভোরের দিকে খনিজ-সমৃদ্ধ ঝাড়খণ্ড রাজ্যের বোকারো জেলার বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদী বিদ্রোহীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।তিনি জানান, ভোরের দিকে শুরু হওয়া এই বন্দুকযুদ্ধে অন্তত ৮ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। সংঘর্ষস্থলে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনী বেশ ‍কিছু স্বয়ংক্রিয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।গত বছর দেশটির আইনশৃঙ্খলাবাহিনী অন্তত এক হাজার সন্দেহভাজন নকশালপন্থীকে গ্রেপ্তার করেছে। একই সময়ে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে আরও ৮৩৭ মাওবাদী বিদ্রোহী। এছাড়া একই সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ৪০০ জনের বেশি মাওবাদী যোদ্ধা নিহত হয়েছেন।ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছরের সেপ্টেম্বরে মাওবাদী বিদ্রোহীদের ‘আত্মসমর্পণ’ অথবা ‘সর্বাত্মক হামলার’ মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার ২০২৬ সালের প্রথম দিকেই মাওবাদী বিদ্রোহ দমনের আশা করছে।চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করেন ভারতের মাওবাদী বিদ্রোহীরা। আদিবাসী অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে লড়াইয়ের দাবি করা মাওবাদীরা নকশাল নামেও পরিচিত। মাওবাদীরা স্থানীয় বাসিন্দাদের জন্য জমি, চাকরি এবং ওই অঞ্চলের অপরিসীম প্রাকৃতিক সম্পদের মালিকানা দাবি করে।মাওবাদী বিদ্রোহীরা ভারতের পূর্ব এবং দক্ষিণাঞ্চলজুড়ে কয়েকটি প্রত্যন্ত এলাকায় দীর্ঘদিন ধরে লড়াই করছে। ২০০০ এর দশকের গোড়ার দিকে মাওবাদীদের এই আন্দোলন ব্যাপক শক্তিশালী হয়ে ওঠে ও সংগঠনটিতে ব্যাপক জনবল অন্তর্ভুক্ত করা হয়।এরপর নয়াদিল্লি ‘‘রেড করিডোর’’ নামে পরিচিত ওই অঞ্চলে কয়েক হাজার সেনা মোতায়েন করে। এই সংঘাতে দেশটির সরকারি বাহিনীও বিভিন্ন সময়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছে। গত জানুয়ারিতে রাস্তার পাশে মাওবাদীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ ভারতীয় সৈন্য নিহত হন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটাতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটাতে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে প্রেমিকের সঙ্গে ঝগড়া মেটানোর কথা বলে ডেকে নিয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগে উঠেছে। এঘটনায় মূলহোতা নয়ন মোল্লা (২০) Read more

হরমুজ দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের আইন করছে ইরান
হরমুজ দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের আইন করছে ইরান

বৈশ্বিক গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে চাওয়া জাহাজগুলোর ওপর ফি বা টোল আরোপের পরিকল্পনা করছে ইরান।দেশটির পার্লামেন্ট Read more

নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
নুরকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য Read more

কক্সবাজারে উচ্ছেদ অভিযানে বাধা, রাস্তায় বিক্ষোভ-অবরোধ
কক্সবাজারে উচ্ছেদ অভিযানে বাধা, রাস্তায় বিক্ষোভ-অবরোধ

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে আবারও বাধা সৃষ্টি হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে কয়েক’শ নারী-পুরুষ Read more

ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ভর্তি পরীক্ষায় পাস করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘এক্সিকিউটিভ মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি)’ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও Read more

নাইক্ষ্যংছড়িতে পাহাড় গিলে খাচ্ছে ৮টি অবৈধ ইটভাটা
নাইক্ষ্যংছড়িতে পাহাড় গিলে খাচ্ছে ৮টি অবৈধ ইটভাটা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কার্যক্রম চালাচ্ছে ৮টিরও বেশি অবৈধ ইটভাটা, যার অধিকাংশেরই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। উপজেলার ঘুমধুম ইউনিয়নেই রয়েছে অন্তত ৭টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন