দীর্ঘ ৩ বছর ৪ মাস ভারতে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরলেন অস্ত্র ও পর্ণগ্রাফি মামলার এক আসামিসহ বাংলাদেশি ৭ যুবক।শনিবার (২৬ এপ্রিল) রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।ফেরত আসা যুবকরা হলেন- যশোর জেলার শার্শা উপজেলার যাদবপুর গ্রামের ছুরোত আলীর ছেলে রবিউল ইসলাম (৩৩), একই উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের আলমগীর কবিরের ছেলে আলামিন হোসেন (২০), ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীননগর উপজেলার আব্দুল রাজার ছেলে ফয়সাল (৩৭), বরিশাল জেলার কলাবাড়িয়া গ্রামের মনিন্দ্রনাথ মজুমদারের ছেলে মিন্টু বড়ই (৪০), মাদারীপুর জেলার সদর উপজেলার রাজর গ্রামের খালেক মাতব্বারের ছেলে এনায়েত মাতব্বার (৩১), শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার আলম খলিফার ছেলে রিপন খলিফা (৪১) ও নড়াইল জেলার কালিয়া উপজেলার শুকতারাগ্রামের রেজাউল শেখের ছেলে শহিদুল শেখ (৩৫)।বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ বলেন, ভালো কাজের আশায় তারা দালালদের মাধ্যমে অবৈধ পথে পাসপোর্ট-ভিসা ছাড়া ২০২২ সালে ৪ মার্চ অবৈধপথে ভারতে যান। এরপর ভারতের মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চলে কৃষিকাজসহ অন্যান্য কাজ করার সময় ওই বছরের ২৬ ডিসেম্বর সেখানকার পুলিশ আটক করে তাদের আদালতে পাঠায়। আদালত তাদের ৩ বছর ৪ মাস সাজা দেয়। সাজা শেষে একটি এনজিও সংস্থার মাধ্যমে শনিবার রাতে তারা দেশে ফেরেন।এর মধ্যে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত আসা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় দায়েরকৃত দুই মামলার আসামি মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ফয়সাল (৩৭) রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও পর্ণগ্রাফির দুটি মামলা রয়েছে। তাকে বেনাপোল পোর্ট থানায়সোপর্দ করা হয়েছে। সেখান থেকে মামলাকৃত থানায় হস্তান্তর করা হবে। বাকি ৬ জনকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে পৌছে দিতে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে ওলামালীগ সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ!
আমতলীতে ওলামালীগ সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ!

আমতলী উপজেলা ওলামালীগ সভাপতি ও উত্তর কালামপুর (কালিবাড়ী) নুরানী বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আলাউদ্দিন সিকদারের বিরুদ্ধে ভুয়া নিয়োগ Read more

আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান: জামায়াত আমির
আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান: জামায়াত আমির

সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদকে গর্বিত বীর মুক্তিযোদ্ধা হিসেবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. Read more

গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন ওসমান
গুলিবিদ্ধ হওয়ার ৩ ঘণ্টা আগে ফেসবুকে যা লিখেছিলেন ওসমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন।আজ শুক্রবার (১২ ডিসেম্বর) Read more

নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
নারায়ণগঞ্জের বন্দরে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার (১ জানুয়ারী) দুপুরে র‍্যাব-১ সদর দপ্তর থেকে সিপিএসসি কোম্পানী কমান্ডার, লে. কমান্ডার মো; নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ Read more

নাটোরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান, আটক ৩
নাটোরে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান, আটক ৩

নাটোরের লালপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। নিয়ম-নীতির তোয়াক্কা না করে শহর রক্ষা বাঁধের অতি নিকটে Read more

ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক
ভারতে বিধ্বস্ত বিমানে ছিলেন ১৬৯ ভারতীয়, ৬১ বিদেশি নাগরিক

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত লন্ডনগামী প্লেনে যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। প্লেনটিতে আরও ৫৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন