ভারতের গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ওই বিমানে অন্তত ২৪২ যাত্রী ছিলেন। এই ঘটনায় বিমানের বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদেনে বলা হয়, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমান যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছিল। স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের পরপরই আহমেদাবাদের কাছে বিধ্বস্ত হয়েছে।তবে বিমান বিধ্বস্তের এই ঘটনায় ঠিক কতজন যাত্রীর প্রাণহানি ঘটেছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনও তথ্য জানা যায়নি।ভারতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক একটি সূত্র রয়টার্সকে জানায়, এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে আহমেদাবাদের আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়েছে। আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার ওই বিমান বিধ্বস্ত হয়েছে।দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটির ধ্বংসাবশেষে আগুন ধরে গেছে এবং ঘন কালো ধোঁয়া আকাশে উড়ছে। বিমানবন্দরের কাছাকাছি আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।ভিডিওতে বিমানবন্দরে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় আহতদের উদ্ধার করে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল
সহজ ৮ উপায়ে কমাতে পারেন বিদ্যুৎ বিল

ছোটবেলায় বাসায় লাইট-ফ্যানের সুইচ না বন্ধ করার জন্য প্রায়ই বকাঝকা করেন বাবা-মা। সেই সময় এগুলো বিরক্তিকর মনে হলেও এখন বড় Read more

যশোরের সাবেক মেয়র ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
যশোরের সাবেক মেয়র ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর পৌরসভার সাবেক মেয়র আওয়ামী যুবলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল Read more

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে সূচি ঘোষণা

২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সূচি ঘোষণা করেছে আইসিসি। বাছাইয়ে ১০টি দলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বাংলাদেশ আছে ‘এ’ Read more

যশোরে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য আটক
যশোরে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য আটক

যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, Read more

লন্ডন পৌঁছেছেন জোবাইদা, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান
লন্ডন পৌঁছেছেন জোবাইদা, বিমানবন্দরে স্বাগত জানালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান লন্ডন পৌঁছেছেন। এ সময়ে এয়ারপোর্টে স্ত্রীকে রিসিভ করতে যান তারেক রহমান।শুক্রবার Read more

ট্রাম্পের ক্ষোভে কানাডার রপ্তানি ঝুঁকিতে, শুল্ক বাড়লো আরও ১০ শতাংশ
ট্রাম্পের ক্ষোভে কানাডার রপ্তানি ঝুঁকিতে, শুল্ক বাড়লো আরও ১০ শতাংশ

কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে ব্যবহার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন