ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান দুর্ঘটনার খবরে পাকিস্তান এবং বিশ্ব নেতারা তাদের শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিট পরেই ২৪২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ‘ফ্লাইট ১৭১’। এর প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘আজ আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি মর্মাহত।’তিনি আরও বলেন, ‘আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই হৃদয়বিদারক ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত সবার জন্য আমাদের প্রার্থনা।’  মর্মান্তিক এই ঘটনার প্রতি শোক প্রকাশ করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, ‘আজ আহমেদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’ভারতের এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পিপিপি চেয়ারম্যান এবং পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।  বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই এটি একটি ছাত্রাবাসে আছড়ে পড়ে। বিমানটিতে ২৩২ জন সাধারণ যাত্রী এবং ১০ জন ক্রু ছিলেন। এর মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জয়পুরহাট ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন ১৩ জন
জয়পুরহাট ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি পেলেন ১৩ জন

জয়পুরহাটে কোন ঘুষ-তদবির ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবলে (টিআরসি) চাকরি পেয়েছেন ১৩ জন। শুধুমাত্র মেধা Read more

বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম
বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম

পটুয়াখালীর বাউফলে ছোট ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ করায় বড় ভাই তাওসিফ ইসলাম অর্ককে (১৭) পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেছে Read more

যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ
যশোরে হাত-পা বেঁধে নববধূকে ধর্ষণ

যশোরে হাত-পা বেঁধে এক নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সদর উপজেলার রামনগরে এ ঘটনা ঘটে। স্বামীর সাথে ঘর ভাড়া করতে গিয়ে Read more

সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে
সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে

আগামী পাঁচদিনের মধ্যে সারাদেশের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে Read more

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালালো সৌদি
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালালো সৌদি

ইয়েমেনের সীমান্তবর্তী রাজিহ জেলায় বেসামরিক গ্রামগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সৌদি বাহিনী। বুধবার (০৫ নভেম্বর) ইয়েমেনের সা’দা প্রদেশ কর্তৃপক্ষ এ Read more

মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগে যা বললেন ট্রাম্প
মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগে যা বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্টের পদত্যাগকে ‘ভালো ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (১৭ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন