ভারতের কর্ণাটক রাজ্য সরকারের বিরুদ্ধে অন্তত ৪০০ মুসলিম পরিবারকে রাতারাতি গৃহহীন করার অভিযোগ উঠেছে। রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে প্রায় ২০০টি ঘর গুঁড়িয়ে দেয়ার ফলে শত শত মুসলিম পরিবার মাথা গোজার ঠাঁই হারিয়েছে। খবর ইন্ডিয়া টুডের।এ ঘটনাকে কেন্দ্র করে কর্ণাটকে ক্ষমতাসীন কংগ্রেস এবং কেরালার বাম ফ্রন্টের মধ্যে নজিরবিহীন বাগযুদ্ধ শুরু হয়েছে। বিরোধীদের দাবি, উত্তর ভারতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিতর্কিত ‘বুলডোজার রাজ’ এখন কর্ণাটকের কংগ্রেস সরকারও অনুসরণ করছে।ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত ২২ ডিসেম্বর ভোর ৪টায় বেঙ্গালুরুর কোগিলু গ্রামের ফকির কলোনি ও ওয়াসিম লেআউটে উচ্ছেদ অভিযান চালায় বেঙ্গালুরু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট লিমিটেড। বেঙ্গালুরুতে বছরের এই সময়টায় প্রচণ্ড শীত বিরাজ করছে। এমন এক সময়ে ৪০০ মুসলিম পরিবারকে বাস্তুচ্যুত করল কংগ্রেস।ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের দাবি, তারা প্রায় ২৫ বছর ধরে ওই এলাকায় বসবাস করছে। তাদের প্রত্যেকের কাছে বৈধ আধার কার্ড এবং ভোটার আইডি রয়েছে। কোনো আগাম নোটিশ ছাড়াই পুলিশ তাদের জোরপূর্বক বের করে দিয়েছে। অনেক পরিবার তাদের প্রয়োজনীয় নথিপত্র এবং আসবাব সরিয়ে নেয়ারও সময় পায়নি।এ ঘটনার প্রতিবাদে সবচেয়ে সোচ্চার হয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। কংগ্রেস সরকারের বিরুদ্ধে সংখ্যালঘুবিরোধী রাজনীতির অভিযোগ তুলে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘দুঃখজনক, কর্ণাটকের কংগ্রেস সরকারের অধীনে এখন সংখ্যালঘুবিরোধী রাজনীতি বাস্তবায়িত হচ্ছে। কোনো সরকার ভয় এবং পাশবিক শক্তির মাধ্যমে শাসন করলে সাংবিধানিক মূল্যবোধ ও মানবিক মর্যাদা ভূলুণ্ঠিত হয়।’ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু নিপীড়নের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিজেপি-শাসিত রাজ্যগুলোতে দেশটির বাংলাভাষী মুসলমানদের ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে পিটিয়ে মারা হচ্ছে। এ ছাড়া খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিনকে ঘিরেও দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান
শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় অভিযান

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৭ অক্টোবর) সকালে পদ্মা নদীতে পরিচালিত যৌথ অভিযানে Read more

এবার ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে সবাই নিহত
এবার ভারতে হেলিকপ্টার বিধ্বস্তে সবাই নিহত

ভারতে এবার হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটসহ সবাই নিহত হয়েছেন। আজ রবিবার (১৫ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। খবর ভারতীয় Read more

ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
ভূঞাপুরে দাখিল পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। উপজেলার চর গাবসারা Read more

বেহাল সড়কে দক্ষিণাঞ্চলমুখী যাত্রা এখন ঝুঁকিপূর্ণ
বেহাল সড়কে দক্ষিণাঞ্চলমুখী যাত্রা এখন ঝুঁকিপূর্ণ

ঈদুল আজহা ঘনিয়ে আসছে। মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন শহর থেকে লাখো মানুষ Read more

ইডেন কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে শিক্ষার্থীর মৃত্যু
ইডেন কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে নেমে সানজিদা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি আজিমপুর অগ্রণী Read more

উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন, দিশাহারা নদ তীরবর্তী মানুষজন!
উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন, দিশাহারা নদ তীরবর্তী মানুষজন!

কুড়িগ্রামের উলিপুরে অসময়ে ব্রহ্মপুত্র নদের ভাঙন দেখা দিয়েছে। এতে দিশাহারা হয়ে পড়েছে নদ তীরবর্তী মানুষজন। গত তিনদিনে উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন