ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আজ সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ভিকারাবাদ-হায়দরাবাদথেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে মহাসড়কের চেভেলায় এ ঘটনা ঘটে।স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিকারাবাদ জেলার তান্দুর থেকে হায়দরাবাদ যাওয়ার সময় পাথরবোঝাই ট্রাকটির সঙ্গে বাসটি সংঘর্ষ হয়। এসময় বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিল। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ট্রাকের পাথরের বোঝা পুরো বাসের ওপর পড়ে যায়, ফলে বেশ কয়েকজন যাত্রী এর নিচে আটকা পড়েন।স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর সেখানে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। সাধারণ মানুষ ও পুলিশ মিলে বাসের ভেতর থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনায় নিহত যাত্রীদের মধ্যে একটি ১০ মাস বয়সী শিশু, ১০ জন নারী রয়েছেন। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রীকে স্থানীয় সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।এর আগে গত শনিবার ভোরে রাজস্থানের ফালৌদি জেলার মতোদা গ্রামে ভয়াবহ আরেক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৩জন আহত হন। ভারত মালা মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ওই হতাহতের ঘটনা ঘটে।তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল সৌদি আরব
মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করল সৌদি আরব

প্রথমবারের মতো মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (০৩ জুলাই) দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী এক্স পোস্টে এ Read more

ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ
ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) ৭০ জনের শুনানি Read more

তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ
তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাবি ছাত্রদলের শুভেচ্ছা মিছিল আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের Read more

চকরিয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি ডিবির হাতে গ্রেফতার
চকরিয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি ডিবির হাতে গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া ওয়ারেন্টভুক্ত আসামি সাজ্জাদ হোসেনকে কক্সবাজার ডিবি পুলিশ গ্রেফতার করেছে।মঙ্গলবার Read more

গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প
গাজাকে এখন পুনর্গঠন করার সময়: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনের গাজা যুদ্ধ-সহিংসতার ভয়াল সময় পেছনে ফেলে এসেছে। এখন সময় এসেছে এই ঐতিহাসিক ভূখণ্ডকে পুনঃনির্মাণ Read more

গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র পদ্ধতি: মঈন খান
গণতন্ত্র ফেরাতে নির্বাচনই একমাত্র পদ্ধতি: মঈন খান

বিএনপি দেশে যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফেরাতে চায় জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সেটি ফেরাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন