ভারতের ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে ভয়াবহ আগুনের ঘটনায় অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) ভোররাত ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে আগুনের সূত্রপাত হয়।কর্মকর্তারা জানান, এ ঘটনায় হাসপাতালটির ১১ জন কর্মী সদস্য দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা সঙ্কটজনক।ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, সোমবার ভোররাতে ওড়িশার কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে। এসসিবি রাজ্য পরিচালিত একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল।দুর্ঘটনার পর হাসপাতালটি ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি পরিদর্শন করেছেন। পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের জানান, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে।ঘটনার সময় হাসপাতালটির এই নিবিড় পরিচর্যা কেন্দ্রে অন্তত ২৩ জন রোগী ছিল। আগুন লাগার পর তাদের সরানোর সময় ১০ জনের মৃত্যু হয়।ওড়িশার মুখ্যমন্ত্রী জানান, ট্রমা সেন্টারের আইসিইউতে থাকা ২৩ রোগীর সবাইকে সরিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু অন্য আইসিইউতে নেওয়ার সময় তাদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনের মৃত্যু হয়, পরে আরও তিনজনের মৃত্যু হয়।তিনি আরও বলেন, ‘চিকিৎসা কর্মী ও নিরাপত্তা সদস্যরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধার করার চেষ্টা করেছেন। এমনটি করার সময় তারা নিজেরাও আহত হয়েছেন। তারাও এখন চিকিৎসাধীন আছেন।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুগল ক্রোমকে টেক্কা দিতে আসছে ওয়েব ব্রাউজার
গুগল ক্রোমকে টেক্কা দিতে আসছে ওয়েব ব্রাউজার

বর্তমানে একক আধিপত্য দেখিয়ে যাচ্ছে ওয়েব ব্রাউজার ‘গুগল ক্রোম’। এবার ক্রোমকে টেক্কা দিতে এবার নিজেদের ওয়েব ব্রাউজার নিয়ে আসছে চ্যাটজিপিটির Read more

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদন ফরমের মূল্য ১০ Read more

হাতি তাড়াতে বিদ্যুতের ফাঁদ, গরু আনতে গিয়ে যুবকের মৃত্যু
হাতি তাড়াতে বিদ্যুতের ফাঁদ, গরু আনতে গিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাতির আক্রমণ ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করা হয়েছিল ধানক্ষেত রক্ষার্থে। তবে সেই ফাঁদেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহেদ খান Read more

শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির
শহীদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন চাই না: জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, খুব ভালো নির্বাচন আমরা আশা করি। কেউ নির্বাচনকে প্রশ্ন বিদ্ধ করার চেষ্টা করবেন Read more

যুক্তরাজ্যে বোরকা পরে চুরির সময় গ্রেপ্তার ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল
যুক্তরাজ্যে বোরকা পরে চুরির সময় গ্রেপ্তার ভারতীয় নাগরিক লক্ষ্মণ লাল

যুক্তরাজ্যে মুসলিম নারীর ছদ্মবেশ ধরে দোকান থেকে চুরি করার অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম Read more

বাঘায় পিস ফ্যাসিলিটেট গ্রুপের আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
বাঘায় পিস ফ্যাসিলিটেট গ্রুপের আয়োজনে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

'সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ।  এই সংলাপের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন