পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন, ভারতের হামলার তাদের দেশে ২৬ জন বেসামরিক মানুষ নিহত ও ৪৬ জন আহত হয়েছেন।আজ বুধবার (০৭ মে) সকালে এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ছয়টি স্থানে ২৪টি বিমান হামলা চালিয়েছে ভারত। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায়। সেখানে নিহত হয়েছেন ১৩ জন, যাদের মধ্যে দুইজন তিন বছর বয়সী শিশু, সাতজন নারী ও চারজন পুরুষ। আহত হয়েছেন আরও ৩৭ জন, এর মধ্যে নয়জন নারী ও ২৮ জন পুরুষ।মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশু—একজন মেয়ে ও একজন ছেলে। কোতলিতে আব্বাস মসজিদে আরেকটি হামলায় প্রাণ হারিয়েছেন দুই কিশোর-কিশোরী—১৬ বছর বয়সী এক মেয়ে ও ১৮ বছর বয়সী এক ছেলে। একই হামলায় আহত হয়েছেন এক নারী ও তার মেয়ে।তবে শিয়ালকোট ও শাকরগড়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইএসপিআরের মহাপরিচালক। শাকরগড়ে একটি ডিসপেনসারিতে আংশিক ক্ষয়ক্ষতির কথা জানান তিনি।এছাড়া সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ছিল মাত্র পাঁচ বছর বয়সী শিশু।পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র অভিযোগ করেন, ভারত ইচ্ছাকৃতভাবে মসজিদ লক্ষ্য করে হামলা চালিয়েছে। তিনি বলেন, ‘এটি হিন্দুত্ববাদী মোদি সরকারের চরমপন্থী মানসিকতার প্রতিফলন, যারা পরিকল্পিতভাবে সংখ্যালঘু বিশেষ করে মুসলমানদের ওপর নিপীড়ন চালাচ্ছে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিরক্ষা চুক্তি সই করল যুক্তরাষ্ট্র-ভারত
প্রতিরক্ষা চুক্তি সই করল যুক্তরাষ্ট্র-ভারত

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছরের একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি সই হয়েছে। শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের পর Read more

এখনই গাজার মানবিক বিপর্যয় অবসান হওয়া উচিত: ব্রিটিশ প্রধানমন্ত্রী
এখনই গাজার মানবিক বিপর্যয় অবসান হওয়া উচিত: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফিলিস্তিনের গাজায় মানবিক বিপর্যয়কর পরিস্থিতি এখনই শেষ হওয়া উচিত বলে মনে করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার।শুক্রবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস Read more

শনিবার ঢাকা আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
শনিবার ঢাকা আসছেন পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সফরে ঢাকা আসছেন। আগামী শনিবার (২৩ আগস্ট) দুপুরে বিশেষ ফ্লাইটে তিনি Read more

‘মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’
‘মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান Read more

উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা

২৬২ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কর্মকর্তাদের Read more

হাদির খুনিদের বিচার এই বাংলার মাটিতেই করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু
হাদির খুনিদের বিচার এই বাংলার মাটিতেই করা হবে: সুলতান সালাউদ্দিন টুকু

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে গেলেও তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন