প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে ‘ইতিবাচক’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে দু-দেশের মধ্যকার সম্পর্কের উত্তেজনা কতটুকু প্রশমিত হয়েছে, তা ভবিষ্যৎ সময়ে বোঝা যাবে।’বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সফরটি ইতিবাচক। খালেদা জিয়া শুধু বাংলাদেশেই নন, দক্ষিণ এশিয়াজুড়ে একজন সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। ভারত, পাকিস্তানসহ অন্যান্য দেশের প্রতিনিধিদের উপস্থিতি তার প্রমাণ। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে বর্তমান উত্তেজনা কমাতে এটি কতটা অবদান রাখবে, তা সময়ই বলে দেবে।’এসময় খালেদা জিয়ার বাসভবনে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের মধ্যে হ্যান্ডশেক প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি কেবল একটি শিষ্টাচার। এতে এখনো কোনো রাজনৈতিক তাৎপর্য দেখছি না।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক গ্রেপ্তার
কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ যুবক গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈরে জাল টাকা তৈরির মেশিনসহ বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় একজনকে আটক করা হয়।সোমবার (০২ Read more

বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহালে হাইকোর্টের রুল
বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহালে হাইকোর্টের রুল

বরগুনা জেলার তিনটি সংসদীয় আসন পুনর্বহালে হাইকোর্ট রুল জারি করেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারকে Read more

ইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছে?
ইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছে?

বিশ্বের সবাই না হলেও অধিকাংশ মানুষই চান ইরানের সাথে এই যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হোক। কিন্তু কোন শর্তে? এই Read more

আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস
আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস

বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। জীব বৈচিত্র্য সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করতেই জাতিসংঘের পরিবেশ কর্মসূচি ২২ মে দিনটি বিশ্ব Read more

৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে নির্বাচনী প্রচার সামগ্রী
৪৮ ঘণ্টার মধ্যে সরাতে হবে নির্বাচনী প্রচার সামগ্রী

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষণায় জানানো হয়েছে, একই দিনে অনুষ্ঠিত হবে জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন