ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হর্ষিলে মেঘভাঙা বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় ৯ জন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে হর্ষিলের সেনা ক্যাম্প থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে ধরালি গ্রামের কাছে এই ঘটনা ঘটে। এনডিটিভির।প্রাথমিকভাবে ১১ জন সেনাসদস্য নিখোঁজ বলে আশঙ্কা করা হলেও পরে কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ জওয়ানের সংখ্যা ৯ জন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইউনিটের ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও দলটি অবিচল সংকল্প নিয়ে কাজ করে চলেছে।সেনাবাহিনী জানায়, এই চরম প্রতিকূলতার মধ্যেও তাদের দৃঢ়তা ভারতীয় সেনাবাহিনীর সত্যিকারের চেতনার প্রতিফলন, যা স্থিতিস্থাপক, নিঃস্বার্থ এবং সর্বদা জাতির সেবায় প্রস্তুত।স্থানীয়দের মতে, খীর গঙ্গা নদীর অববাহিকায় মেঘভাঙা বৃষ্টির কারণে এই বিধ্বংসী বন্যা হয়েছে। ধরালি গ্রামটি গঙ্গোত্রীর পথে একটি প্রধান বিরতিস্থল, যেখানে বহু হোটেল, রেস্তোরাঁ ও বাড়ি রয়েছে। এই ঘটনায় প্রায় ৪০ থেকে ৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উত্তরাখণ্ডের প্রধান সচিব আর. কে. সুধাংশু।ঘটনাস্থলে সেনাবাহিনীর ১৫০ জন সদস্য উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। তারা আটকা পড়া গ্রামবাসীদের উদ্ধার এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া শুরু করে। তবে বৃষ্টি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকায় উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারও ব্যবহার করা যায়নি।উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই পরিস্থিতিকে ‘অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক’ উল্লেখ করে বলেছেন, ত্রাণ ও উদ্ধার অভিযানে জরুরি তৎপরতা চলছে।বিশেষজ্ঞরা বলছেন, মেঘভাঙা বৃষ্টি হলো ভারতীয় হিমালয়ের অন্যতম বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ, যা খুব অল্প সময়ের মধ্যে একটি সীমিত এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা বাড়ছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা
কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা

কলকাতায় মমতার ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষ, বাঙ্গালিদের উপর Read more

এভারেস্টে তুষারঝড়ে আটকা হাজারো মানুষ, কয়েক শ জনকে উদ্ধার
এভারেস্টে তুষারঝড়ে আটকা হাজারো মানুষ, কয়েক শ জনকে উদ্ধার

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রত্যন্ত তিব্বত অংশের ঢালে ভয়াবহ তুষারঝড় কবলিত হয়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়ার পর Read more

বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে
বিমানবন্দরে অগ্নিকাণ্ড: চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হবে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে সহায়তার জন্য চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন Read more

বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি
বাংলাদেশ ব্যাংকে নির্ধারিত পোশাক ব্যবহারে নতুন নির্দেশনা জারি

বাংলাদেশ ব্যাংক সব স্তরের কর্মকর্তা–কর্মচারীদের কী পোশাক পরতে হবে, তা ঠিক করে দিয়েছে। নারী কর্মকর্তা–কর্মচারীদের জন্য শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, কোম্পানীগঞ্জে সড়কে টোল আদায় বন্ধে পদক্ষেপ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশ, কোম্পানীগঞ্জে সড়কে টোল আদায় বন্ধে পদক্ষেপ

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নোয়াখালীর কোম্পানীগঞ্জে সড়কে যানবাহন দাঁড় করিয়ে টোল আদায় বন্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।রোববার (১৩ জুলাই) Read more

শসা চাষে লোকসান, হতাশায় সিংগাইরের কৃষক
শসা চাষে লোকসান, হতাশায় সিংগাইরের কৃষক

মানিকগঞ্জের সিংগাইরে শসা চাষীরা লোকসানের মুখে পড়েছেন। খরচ তুলতে না পেরে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। নিম্নমানের বীজ ও কম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন