ভারতীয় উজানের পানিতে প্লাবিত শার্শা-বেনাপোল সীমান্তের শত শত কৃষক একর ফসলি জমির আমন ধান ও রাস্তাঘাট। ভারী বৃষ্টি এবং ভারতের অভ্যন্তর থেকে আসা পানিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেনাপোলের বিশেষ করে দৌলতপুর এবং পুটখালী এলাকার রাস্তাঘাট ফসলি জমি জলমগ্ন থাকায় আমন ধান, মাছের ঘের ও পুকুর ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে।দৌলতপুর ও পুটখালী এলাকায় গিয়ে দেখা যায়, ভারতের উজানের পানি বাংলাদেশে প্রবেশ করছে। ভারত বাংলাদেশের মাঝে ইছামতি নদী প্লাবিত হয়ে পানি উপচে পড়ছে এদেশের ফসলি ধানক্ষেতে। সেই সাথে কিছু বাড়ির মধ্যে হাঁটু পানি এবং পাকা সড়কের উপর পানি এবং মাছের ঘের ভেসে ব্যাপক ক্ষতি হয়েছে। এ অঞ্চলের মানুষ পুকুরে ও জমি কেটে এবং বাওড়ে মাছের চাষ করে থাকে। হঠাৎ একটানা বৃষ্টি এবং ভারতীয় পাহাড়ি ঢলের পানি ইছামতি দিয়ে এসে এদেশের অভ্যন্তরে প্রবেশ করে এসব জমির ধান প্লাবিত হয়ে নষ্ট হয়ে গেছে।স্থানীয় কৃষক জয়নাল আবেদীন জানান, প্রতিবছর বর্ষা মৌসুমে ভারতীয় উজানের পানি বাংলাদেশে ইছামতি নদী দিয়ে প্রবেশ করছে। এবার বৃষ্টিপাত বেশি হওয়ার কারণে কয়েকশত একর আমন ধানের জমি প্লাবিত হয়েছে। সেই সাথে মাছের ঘের, পুকুর, বাওড় ও আখের ক্ষেতও বিনষ্ট হয়েছে।দৌলতপুর গ্রামের কৃষক আলী আহম্মেদ জানান, একটানা বৃষ্টি ও ভারতের পানি দেশে প্রবেশ করে আমাদের চরম ক্ষতি হয়েছে। এই মাঠে আমরা চাষাবাদ করে থাকি। আমন ধান রোপণ করেছিলাম। মাঠে শত শত কৃষকের আমন ধান ছিল কয়েকশত একর জমিতে। সব পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। আমাদের এখন পথে বসা ছাড়া অন্য কোনো উপায় নেই।পুটখালী গ্রামের আমিন উদ্দিন জানায়, তার রাজগঞ্জে রয়েছে মাছের ঘের। এই ঘের পানিতে ভেসে সব মাছ বেরিয়ে গেছে। এখানে আমার মতো আরো অনেকের এমন দশা হয়েছে। কিছু করার নেই। প্রকৃতির কাছে আমরা হারতে বাধ্য হয়েছি। একাধারে বৃষ্টি, অন্যদিকে ভারতের পানি গড়িয়ে আমাদের জমিতে আসা সব মিলিয়ে এসব ঘের যেমন ভেসেছে, তেমনি আবাদী ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।এছাড়া শার্শার কায়বা এলাকায়ও ইছামতি নদীর উজানের পানিতে ফসলি জমি প্লাবিত হয়েছে। এতে ওই ইউনিয়নের ঠেঙ্গামারী ও আওয়ালী বিল এলাকার ৫০০ একর ফসলি জমি প্লাবিত হয়েছে। ওই এলাকায় রয়েছে গোগা, শান্তিপুর, বাইকোলা, গাজীর পাড়ের কায়বা, পাঁচকায়বা, ভবানীপুর ও রুদ্রপুর।এলাকার কৃষকরা জানায়, ভারী বর্ষণে এবং ভারতীয় উজানের পানি ইছামতি নদী উপচে পড়ে প্লাবিত হয়েছে এসব ফসলি মাঠ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচসহ টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর)

বিশ্বকাপ বাছাইপর্বে আজ ইসরায়েলের মুখোমুখি ইতালি। এছাড়া ক্রোয়েশিয়া খেলবে মন্টেনেগ্রোর বিপক্ষে। সুইজারল্যান্ডের প্রতিপক্ষ স্লোভেনিয়া।সিপিএলগায়ানা-সেন্ট কিটসসকাল ৬টা, স্টার স্পোর্টস ২ ও Read more

মোংলায় বাণিজ্যিক জাহাজের লুট হওয়া মালামাল উদ্ধার, আটক-৩
মোংলায় বাণিজ্যিক জাহাজের লুট হওয়া মালামাল উদ্ধার, আটক-৩

মোংলা বন্দরের বহিনঙ্গর বেসক্রিক-১ এ নোঙররত বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ 'এমভি সেজুতি' নামের একটি বাণিজ্যিক জাহাজ থেকে লুট হওয়া বেশ Read more

বিপিএলের ৬ দলের অধিনায়ক, কোচ কারা?
বিপিএলের ৬ দলের অধিনায়ক, কোচ কারা?

আর মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। খেলা শুরুর আগে দেখে নেওয়া যাক এবারের Read more

৫ দিনের সফরে ঢাকায় ব্রিটিশ বাণিজ্য দূত, যা আছে সফরসূচিতে
৫ দিনের সফরে ঢাকায় ব্রিটিশ বাণিজ্য দূত, যা আছে সফরসূচিতে

৫ দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটন। মূলত, বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও Read more

যেমন হতে পারে কলম্বো টেস্টে বাংলাদেশের একাদশ
যেমন হতে পারে কলম্বো টেস্টে বাংলাদেশের একাদশ

গল টেস্টে দুর্দান্ত লড়াই করে ড্র করেছে বাংলাদেশ। এবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বুধবার (২৫ জুন) Read more

তারাগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
তারাগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ বেলাইচন্ডী শুরিপাড়ায় দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন