নিরাপত্তাজনিত ইস্যু দেখিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিকট আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এমন আবেদন করলেও তা কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছে, আইসিসি বাংলাদেশকে শ্রীলঙ্কা নয়, বরং ভারতেরই অন্য দুটি ভেন্যুতে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে।আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে দু’বার চিঠি দিয়েছিল বিসিবি। তবে আইসিসি মনে করছে, টুর্নামেন্ট শুরু হতে আর অল্প কিছুদিন থাকায় ভেন্যু এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর সম্ভব নয়।  বিকল্প হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবছে আইসিসি।বর্তমান সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটির মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা। তবে এখন জানা যাচ্ছে, বিসিবি শ্রীলঙ্কায় খেলার ব্যাপারে অনড় থাকলেও আইসিসি ভারতের ভেতরেই বিকল্প ভেন্যু খুঁজছে।ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি এবং টি–টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক বিসিসিআই এরই মধ্যে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ) এবং কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (কেসিএ) সঙ্গে যোগাযোগ করেছে।প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি ‘কট্টরপন্থীদের’ হুমকির মুখে আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এর পর থেকেই মূলত পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে দল থেকে বাদ দিলে নড়ে চড়ে বসে বিসিবি। একজন মোস্তাফিজের নিরাপত্তা দিতে না পারলে পুরো বাংলাদেশ ক্রিকেট দল ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিক, পৃষ্ঠপোষক ও দর্শকেরা কীভাবে নিরাপদ—এমন প্রশ্ন তুলে ভারত থেকে ম্যাচ সরানোর অনুরোধ করেছে বাংলাদেশ।এদিকে ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের এক খবরে বলা হয়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে লজিস্টিক চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের অনুরোধ মানার সম্ভাবনা খুবই ক্ষীণ মনে হচ্ছে। আজ সোমবার বাংলাদেশকে এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি।তবে আইসিসি যদি ভারতের ভেতরেই ভেন্যু পরিবর্তনের প্রস্তাব বা সিদ্ধান্ত দেয়, সেটি বিসিবি গ্রহণ না করার সম্ভাবনাই বেশি। চেন্নাইয়ে ভেন্যু সরে যাওয়ার গুঞ্জনে গত শনিবার সিলেটে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘ভারতের অন্য ভেন্যু তো ভারতেই হবে। যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে একাই সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, এখনো সেখানেই আছি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে আহত বাংলাদেশি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আলী আকবর (৫৪) নামের একজনকে বেধড়ক মারধর, রাইফেলের বেওয়ানেট দিয়ে নির্যাতনের অভিযোগ Read more

আমন্ত্রণে ৫ দিন ধরে অস্ট্রেলিয়াতে অবস্থান করছি: আজহারী
আমন্ত্রণে ৫ দিন ধরে অস্ট্রেলিয়াতে অবস্থান করছি: আজহারী

অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে গত ৫ দিন ধরে দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। তার Read more

বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পিবিআইসহ পুলিশের একাধিক টিম মাঠে
বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পিবিআইসহ পুলিশের একাধিক টিম মাঠে

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পিবিআই যশোরসহ পুলিশের একাধিক ইউনিট। Read more

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএইএ

ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় মর্কিন হামলার পর স্থাপনার বাইরের অংশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক Read more

আবারও বাড়ল স্বর্ণের দাম
আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের Read more

শিবনগর গ্রামে জমি বিরোধে দুই মামলা, আসামিরা ঘুরছে প্রকাশ্যে
শিবনগর গ্রামে জমি বিরোধে দুই মামলা, আসামিরা ঘুরছে প্রকাশ্যে

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নের শিবনগর ও চরনারায়নপুর গ্রামে জমি সংক্রান্ত পুরনো বিরোধকে কেন্দ্র করে দুটি পৃথক হামলার ঘটনা ঘটেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন