বাংলাদেশে নিযুক্ত ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মি. পাওন কুমার তুলসিদাস বাদে ও দ্বিতীয় সেক্রেটারি মি. গৌরব কুমার আগারওয়াল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেন।বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিদর্শনকালে তারা বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল ঘুরে দেখেন। এ সময় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। সৌজন্য সাক্ষাৎ ও পরিদর্শন শেষে ডেপুটি হাইকমিশনার ও দ্বিতীয় সেক্রেটারি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশ করেন। পরিদর্শনকালে বেনাপোল স্থলবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ইমিগ্রেশন অফিসারগণ উপস্থিত ছিলেন। বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন জানান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার এবং দ্বিতীয় সেক্রেটারি ভারতে যাওয়ার জন্য বেনাপোলে আসেন। এরই ফাঁকে তিনি এবং দ্বিতীয় সেক্রেটারি বেনাপোল বন্দর ও নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনালটি ঘুরে দেখেন। পরে বেনাপোল ইমিগ্রেশন হয়ে পেট্রাপোল ইমিগ্রেশনের উদ্দেশ্যে রওনা দেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত
খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহত

খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহত হয়েছেন। এ সময় সেনা ও পুলিশ কর্মকর্তাসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় কঠোর Read more

ক্ষমতায় থেকে ডিজিটাল সিস্টেম করলে আদালতে আসা লাগতো না: ইনুকে বিচারক
ক্ষমতায় থেকে ডিজিটাল সিস্টেম করলে আদালতে আসা লাগতো না: ইনুকে বিচারক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।রোববার (২৭ Read more

মির্জাপুরে দেড় লাখ টাকার অবৈধ জাল উদ্ধার শেষে পুড়িয়ে ধ্বংস
মির্জাপুরে দেড় লাখ টাকার অবৈধ জাল উদ্ধার শেষে পুড়িয়ে ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ মিটার অবৈধ চায়না জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। সোমবার (২৩ জুন) Read more

স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর না-ফেরার দেশে স্ত্রীও
স্বামীর মৃত্যুর ১২ মিনিট পর না-ফেরার দেশে স্ত্রীও

নোয়াখালীর সেনবাগে স্বামীর আকস্মিক মৃত্যুর ১২ মিনিটের ব্যবধানে স্ট্রোক করে স্ত্রীরও মৃত্যুবরণ করার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে তাদেরকে Read more

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিলেন কিম
পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিলেন কিম

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়ানোর ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।সোমবার (১৮ আগস্ট) একটি নৌ ধ্বংসকারী ‘চো হিওন’ Read more

সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক
সিরাজদিখানে সাবেক ভাইস চেয়ারম্যান সুমন আটক

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মীর মোশারফ হোসেন সুমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন